কবিতার খাতা
মানুষের সঙ্গ ছাড়া – হুমায়ুন আজাদ।

মানুষের সঙ্গ ছাড়া আর সব ভাল লাগে, আমের শাখায়কালো কাক, বারান্দায় ছোট্ট চড়াই, শালিখের ঝাঁকআফ্রিকার অদ্ভুত গন্ডার, নেকড়ে, হায়েনা, রাস্তার কোণায়মলপরিতৃপ্ত নোংরা কুকুর, বহু দূরে ডাহুকের ডাকসুখী করে, এইসব সুখ আছে ব’লে আজো বেঁচে আছি, এবং এখনোবাঁচতে ইচ্ছে করে, তাই…








