admin

admin

চন্দ্রাভিলাষী নারী – মাকিদ হায়দার।

চন্দ্রাভিলাষী নারী - মাকিদ হায়দার

পূর্ণিমাতে পূর্ণ হলোতোমার মনের সাধতুমি অথৈ জলে খুঁজেছিলেপূর্নিমারই চাঁদ তুমি বাসতে ভাল জলের খেলাভয়াল নদী সাঁঝের বেলাসেই জলের মাঝে খুঁজতে তুমিদুর গগনের সাঁঝের তারামেঘের ছায়ানীল সাগরে ভাসিয়ে দিতেআমার অপরাধতুমি অথৈ জলে খুঁজেছিলেপূর্নিমারই চাঁদ আজকে দেখ সবাই যেনক্লান্ত চোখে তাকিয়ে আছেপ্রাণের…

অপয়া – মন্দাক্রান্তা সেন।

অপয়া - মন্দাক্রান্তা সেন

ভালোবাসি, —-এই শব্দ উচ্চারণে পাপ লেগে থাকে,ওই কথা তোমাকে বলব না। বরং তোমার চোখে দু-হাত ঢুকিয়ে দিয়েতুলে আনব গভীর অসুখ,সেই তীব্র স্পর্শ লেগে চোখের পাথর ফেটে যাবে,চোখের ভেতর থেকে ঝমঝমিয়ে বেজে উঠবেজন্ম জন্ম ঘুমন্ত ঝর্ণারা।ঘুম ভেঙে উঠে তারা পাগল পাগল…

মায়ের কাছে চিঠি – তসলিমা নাসরিন।

মায়ের কাছে চিঠি - তসলিমা নাসরিন

কেমন আছ তুমি? কতদিন,কত সহস্ৰ দিন তোমাকে দেখি না মা,কত সহস্র দিন তোমার কন্ঠ শুনি না,কত সহস্ৰ দিন কোনও স্পর্শ নেই তোমার।তুমি ছিলে, কখনও বুঝিনি ছিলে।যেন তুমি থাকবেই, যতদিন আমি থাকি ততদিন তুমি—যেন এরকমই কথা ছিল। আমার সব ইচ্ছে মেটাতে…

এই একটা রাত্তির – অরুণ মিত্র।

এই একটা রাত্তির- অরুণ মিত্র

রাস্তার ধুলোয় কোজাগরি জাদু,আমি দরজা খুলে বেরিয়ে এসেছি,ওই আমার ছায়াঘর বিশ শতকের পাড়েশীতল চাদর ঢেকে পড়ে আছে,তার চিৎপাত কাঠামোয়ঝটপটের কোণগুলো ঘষামাজা। আমার গলির অসুখ খুবই জানা ছিল,আমি দাঁড়িয়ে দেখতামপারার বেমক্কা লাফে জ্বর উঠছে,মাছির ওড়ায় বুঝতামকুকুর চক্করে বুঝতাম নর্দমার পোকার গাঁদিতেআর…

সার্থক জনম – শুভ দাশগুপ্ত।

সার্থক জনম - শুভ দাশগুপ্ত

যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন।তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, হ্যা, বেশ সুন্দর করে বলুন, যে মেয়েটা চাকরীর নাম করেবনগাঁ কিংবা চাকদা থেকে রােজ সকালের ট্রেনে সেজেগুজেশহরে আসছে, শরীর বেচে চাল, ডাল,…

ভালোবাসা – আবুল হাসান।

ভালোবাসা - আবুল হাসান

আবার এসেছি আমি। বসে আছি তোমার উঠোনে :প্রোথিত শিকড় নিম্নে : ঊর্ধ্বে তরু, পাতার প্রতীকেধুঁকে ধুঁকে আমি আজো অবকাশ, বসন্তবাতাস, ঋতু, সবুজ ঝালর জানি না কিসের কান্না : শিকড়ে ও সঘন বাকলেতবু চলে স্ববিরোধ, —যদি চাই ভ্রূণমাটি, —অন্তরীণ আঘাতে লবণতখন…

চিতা – অরুণ মিত্র।

চিতা- অরুণ মিত্র

চিতার আলোয় আনাচ-কানাচ ফর্সা হয়ে এল;একটা দুর্দান্ত ভয়যেখানে ওৎ পেতে থাকত ফুলে উঠতমাটিতে ন্যাজের বাড়ি মারতসেখানে কিছু নেই। তাকে অনুভব করা যেত :ক্ষেতের আলের কিনারে উইঢিবির ফোকরেকারখানায় মেশিনের ইস্ক্রুপের খাঁজেডেসকের উপর লেজারের জাব্দা পাল্লায়তার মুরমুখো অস্তিত্ব গরগর করত। প্রেমের স্তব্ধ…

মিস করি না – আর্যতীর্থ।

মিস করি না - আর্যতীর্থ

মিস করিনা , একটুও না, শুনছো গো মাখুলবে কে আর লক্ষ স্মৃতির গুচ্ছ তোমার,তোমায় ছাড়া কেটে গেলো সাতটা বছরপ্রকৃতি তো ফাঁক রাখে না সচরাচর ,জীবন থেকে নেই হয় যেই উপস্থিতি,অন‍্য কাজ-এ অন‍্য লোক-এ ভরাই রীতি,কাজেই আমার হে জননী, জন্মভূমি,মিস করি…

আর এক মহিষাসুর – বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

আর এক মহিষাসুর - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

অসুর রে। তুই যাত্রাদলে যেই লেখালি নাম,হলি মহিষাসুর, সে কী তিড়িং নাচ তখন তোর ;বাপ রে সে কী ভয়-দেখানো সার্কাসের খেলা ! যতই বাড়ে বেলা, ততই মেজাজ তোর চড়া ,যেনএর মুন্ডু খসাবি, ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবি !আমরা ভাবি কোথায়…

গণতন্ত্র – শুভ দাশগুপ্ত।

গণতন্ত্র - শুভ দাশগুপ্ত

দেখুন- গণতন্ত্রে সংখ্যাগুরুর মতটাই মতসংখ্যাগুরুর পথটাই পথদু’চারজন কি ভাবল কি বললো সেটা ধরলেচলবেনা।আফটার অল গণতন্ত্র তো বটে! সবাই মিলে -মানে বেশির ভাগ লোক মিলেশেষমেশ যদি কোনো ডাকাতকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়ে দেয়ইআপনাকে কিন্তু গণতন্ত্রের সম্মানার্থে সেই ডাকাতকে স্যার বলে হেঁ…