চলে যাবার আগে – সুবোধ সরকার।

কলসি কারো সঙ্গে যায়? কলসি খালি করোজন্মদিনে ‘মিথ্যে বকুল’ কেন যে করি জড়ো? অস্বীকারও করছি না গো, এখনো ভালবাসিশরীর থেকে কাঁটা তোলাতে তোমার কাছে আসি। ‘পেছন ফেরো’ , বললে তুমি, ‘দেখি কোথায় কাঁটা?’কবিতা মানে ক্যান্সারের হাসপাতালে হাঁটা। লিখতে আমি পারিনি, আমি লিখব শেষ বইযে বই লিখে সিসিফাসের পাথর তুলবোই। ভুল করেছি মঞ্চে উঠে, সন্ধ্যা গেলো […]
একটা লোক – সুবোধ সরকার।

একটা লোকবেতস পাতার মতো রোগাধুলোর ভেতর দিয়ে হেঁটে চলেছেন।আগুনের ভেতর দিয়ে হেঁটে চলেছেন।ধ্বংসের ভেতর দিয়ে হেঁটে চলেছেন।দা ও শাবল পেরিয়ে হেঁটে চলেছেন।পোড়া হাঁড়ি ও ছাড়ানো ভাত পার হয়ে হেঁটে চলেছেন। একটা পিঁপড়ে এসে তা৺কে বলল :আমাকে মারতে মারতে মারতে মারতেওরা ছোট করে ফেলেছে,আমি এত ছোট ছিলাম না। রোগা লোকটা পিঁপড়েকে হাতে তুলে নিলেনপিঁপড়ে এত ছোট […]
সত্য – সুবোধ সরকার।

একটি সুন্দরী মেয়ে শাড়ি খুলে উঠে দাঁড়াল সুপ্রিম কোর্টে।সবাই চোখ ভরে দেখে রায় দিলেন, ‘তাড়াও এই মেয়েকে।বিচারপতি তাঁর কালো রোব দিয়ে বললেন, ‘পরো।রোব উড়ে গেল। মেয়েটির মুখের কাছে মুখ এনে বললেন, ‘তুমি কে?? মেয়েটি বলল, ‘আমি সত্য। আমার নাম সূর্যকণা সেন। সেদিন বাদল অধিবেশনের শুরু। সূর্যকণা এসে দাঁড়াল।কে এই মেয়েটিঃ এ রকম সুন্দরী আমরা জীবনে […]
কাবো ভার্দে – সুবোধ সরকার।

যখন আফ্রিকা উঠে দাঁড়ায়,গরিব উঠে দাঁড়ায়চাঁদ যেখানেই থাকুক তখন মনে হয়পুরুলিয়া থেকে অশোক হেমব্রমআমেরিকার এম.আই.টি ক্র্যাক করেছে। এই নামে একটা দেশ আছে আমি কখনো শুনিনি।সারা পৃথিবীর ইন্টারনেটে এখনএকটাই নাম কোটি কোটি আঙুল টাইপ করে চলেছে কাবো ভার্দেকাবো কাবো কাবো আফ্রিকা আফ্রিকা আফ্রিকা। একদিন এই তোমরা, এই তোমরা,এই তোমরাআফ্রিকায় এসেছিলে, বলেছিলে চোখ বন্ধ কর্।ওরা চোখ বন্ধ […]
মা বলেছিল – সুবোধ সরকার।

প্রথম আমি কলেজ যাব সেদিন কী যে ভয়!মা বলেছিল যেতে হবে না আমার কাছে থাক।প্রথম কলকাতায় আসা,একা কি করে আসি?মা বলেছিল যেতে হবেনা আমার কাছে থাক। ‘কলকাতার চাইতে বড় আমার এই আঁচল ‘মা বলেছিল যেতে হবে না আমার কাছে থাক।আমেরিকার বিমান ছিল প্রথম, সে কী ভয়!অতটা দূরে যেতেই হবে? না গেলেই কি নয়? মা বলেছিল […]
কাঁদো বাংলাদেশ কাঁদো – সুবোধ সরকার।

সেদিন চট্টগ্রাম থেকে দুজন তরুণ কবিএসেছিলেন আমার কাছে।আমি তাদের একটি কফি শপে নিয়ে গেলাম।কী খাবেন?দুজন তরুণ কবি একসঙ্গে বললেনচা । সুন্দর কাপে চা এল। যাকে বলে ফার্স্ট ফ্লাস। আমি বললাম, কেমন আছে চট্রগ্রাম?মাথা নীচু দুজনের ।একজনের চোখ থেকে গড়িয়ে নামছে জল। আমি আর জিজ্ঞাসা করতে পারি নাকেমন আছে চট্রগ্রাম? তরুণ কবির চোখের জল চায়ের চুমুকের […]
ছোট মুখে ছোট কথা – সুবোধ সরকার।

কবিতা কীভাবে ছাপা হবেবড় হরফে না ছোট হরফে?লেটার প্রেসেনা কমপিউটারে?সঙ্গে ছবি যাবে না বায়োডেটা যাবে?এই তো? কবিতা কীভাবে পড়া হবে?জোরালো গলায় না ক্ষীণকণ্ঠে?জিনস পরেনা ধুতি পরে?রবীন্দ্রসদনে না চিলেকোঠায়?এই তো? কবিতা বোঝা যাবেনা অর্ধেক বোঝা যাবেকবিতা কারখানার গেটনা মেঘের পরে মেঘ?কবিতা বহুলোকের জন্যনা বিধবা পিসির জন্য?এই তো? এ সব চিন্তা আগে করতাম, আর করি নাছোট মুখে […]
রূপম – সুবোধ সরকার।

রূপমকে একটা চাকরি দিন—এম. এ পাস, বাবা নেইআছে প্রেমিকা সে আর দু’-এক মাস দেখবে, তারপরনদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপমআজ চলিতোমাকে মনে থাকবে চিরদিনরূপমকে একটা চাকরি দিন, যে কোন কাজপিওনের কাজ হলেও চলবে | তমালবাবু ফোন তুললেন, ফোনের অন্য প্রান্তেযারা কথা বলেনতাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্জ্ঞেয় |তমালবাবু মামাকে বললেন রূপমের […]
সোনাকুসুম – সুবোধ সরকার।

আমি তখন ক্লাস নাইনে পড়িপাড়ার একটা মেয়েকে দেখে পাগল হয়ে গেলাম-সোনাকুসুম।কিন্তু বাবা দেখলে আর রক্ষে নেই, মারবেকী আর করি আমরা দু’জন একটা ভাঙা স্কুলবাড়িতে গেলাম। সেখানে বসে কার্ল মার্কসদাস ক্যাপিটল লিখছিলেন।চশমা তুলে দেখলেনআমি বললাম, এই মেয়েটা সোনকুসুমতিনি একটা ফুঁ দিলেনআমরা দু’জন উড়ে গেলাম মেঘে। নেমে এলাম, নেমে এলাম ঝির ঝির ঝির বৃষ্টি হয়ে। আজও আমরা […]
এর বেশি কখনো চাইনি – সুবোধ সরকার।

দুবেলা দুমুঠো ভাত আর কোন মাসে একবার নৌকোযাত্রাআমি কিন্তু এর বেশি কখনো চাইনি।কিন্তু নিয়তি এসে চারটি পেরেক পুঁতে মশারি টাঙায়।সেই থেকে আমাদের চারহাতে গর্ত পেরেকের। একবার নৌকোযাত্রা, তাকে তুমি উচ্চাকাঙ্ক্ষা বলো?আমার ওষুধ কিনে যে ছেলেটি ফিরছে এখনতাকে ধরো, সে আমার সব কথা জানেসে আর নিয়তি ফেরে এক অশ্বে, মাঝখানে ডক্টর লাহিড়ী। শরশয্যার দিনে আমার ছেলেটি […]