আসছে – নবারুণ ভট্টাচার্য।

আপনাদের জন্যে
আসছে— অব্যবহৃত চুষিকঠি
ছত্রাকে আক্রান্ত দুধের বোতল
মরণের বাজনা বাজাতে বাজাতে ঝুমঝুমি
আসছে…
উড়ন্ত বাটি, জ্বলন্ত ঝিনুক
আসছে কাজলদানি
কাজল পরা চোখ
কপাল, টিপ লাগানো
নজর যাতে না লাগে
আসছে
জন্মপত্র এবং,
কয়েক ঘণ্টার মধ্যে
লিখে ফেলা মৃত্যুর সনদ
শেষ নিশ্বাসের ঘোড়ায় চড়ে
আসছে
বেলুন, ফোলানো পুতুল, নকল বন্দুক
আসছে
অ্যালার্ট!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নবারুন ভট্টাচার্যের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x