কবিতার
খাতা

মন ভালো নেই – মহাদেব সাহা।

মন ভালো নেই - মহাদেব সাহা

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,মন ভালো নেই;ফাঁকা রাস্তা, শূন্য বারান্দাসারাদিন ডাকি সাড়া নেই,একবার ফিরেও চায় না কেউপথ ভুল করে চলে যায়,এদিকে আসে নাআমি কি সহস্র বর্ষ এভাবেতাকিয়ে থাকব শূন্যতার দিকে?এই শুন্য ঘরে, এই নির্বাসনেকতোকাল,আর কতোকাল !আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,উদ্যানে উঠেছে ক্যাকটাস –কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই,শুধু শূণ্যতার এই দীর্ঘশাস, এই দীর্ঘ পদধনি। […]

চিরকুট – মহাদেব সাহা।

চিরকুট - মহাদেব সাহা

হঠাৎ সেদিন হাতে পেয়ে চিরকুটনিমিষে সময় হয়ে গেলো যেন লুট;পার হয়ে বহু বছরের ব্যবধানকানে ভেসে এলো হারানো দিনের গান। মনে পড়ে গেলো তোমার প্রথম খামআদ্যক্ষরে লেখা ছিলো শুধু নাম,একটি গোলাপ আঁকা ছিলো এককোণের-ফলাবিহীন প্রিয় লেখা পড়ে মনে; খুব সাধারণ খাতার কাগজে লেখালুকিয়ে পড়েছি, হয়নি সেভাবে দেখাতবু মনে আছে কোথায় কী ছিলো তাতে,এতোদিন পর চিরকুট পেয়ে […]

মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস – মহাদেব সাহা।

মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস - মহাদেব সাহা

কেউ জানেনা একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাসনিয়ে বেড়ায়-কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পরদীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীনপ্রগাঢ় এপিক!পাতায় পাতায় চোখের জলসেখানে লিপিবদ্ধআর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস,এতো দীর্ঘশ্বাস, কে জানতো! দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আরকোথাও নেই,এমন হলুদ, ধূসর আর তুষারবৃত!একেকটি মানুষ বুকের […]

রবীন্দ্রোত্তর আমরা কজন যুবা – মহাদেব সাহা।

স্মরণ - নির্মলেন্দু গুণ

শুনুন রবীন্দ্রনাথ এ যুগে ভীষণ দায় বাঁচা, বড়ো অসহায়আমরা কজন যুবা আপনার শান্তিনিকেতনে প্রত্যহ প্রার্থনাকরি হে ঈশ্বর, আমাদেরশান্তি দাও, প্রত্যহ প্রার্থনা করি মঠে ও গির্জায়আমাদের শান্তি দাও, দাও মহান ঈশ্বর, তবু সর্বত্র আজ অনাবৃষ্টি, রৌদ্রেপোড়ে মাঠ, বোমায় শহর পোড়ে, লোকালয় উচ্ছন্নে যায়মারী ও মড়কে কাঁপে দেশ, শুনুন রবীন্দ্রনাথ এ যুগে আমরা বড়োঅসহায় কজন যুবক, বিশেষত […]

সেসব কিছুই আর মনে নেই – মহাদেব সাহা।

চিরকুট - মহাদেব সাহা

আমার কাছে কেউ কেউ জানতে চায়পৃথিবীর কোন নারীকে আমি প্রথম ভালোবাসি,কেউ কেউ জানতে চায় কাকে আমি প্রথমচিঠি লিখি,কেউ বলে, প্রথম গোপনে কোননামটি আমি লিখে রেখেছিলাম;প্রথম আমি কী দেখে মুগ্ধ হই, প্রথম কারহাত ধরিআমার প্রথম স্মৃতির এই সবপ্রশ্নে আমি ঠিক কিছুইবলতে পারি না, বোকারমতো চেয়ে থাকি। প্রথম অশ্রুবিন্দুর কথা কার মনে থাকে,তারপর এতো বৃষ্টি এতো বর্ষামাটির […]

বেঁচে আছি এই তো আনন্দ – মহাদেব সাহা।

চিরকুট - মহাদেব সাহা

বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের জন্য আমিসবকিছু মাথা পেতে নেবো,যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি- শুধু এই ভোরের একটু আলো দ্যাখার জন্যআমি পথের ভিক্ষুক হতে রাজিএই যে গোলাপ ফুলটির দিকে যতোক্ষণ খুশিতাকিয়ে থাকতে পারিএই সুখে আমি হাসিমুখে সব দুঃখ-মাথা পেতে নেবো। বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের কাছেকোনো দুঃখই কিছু নয়এই নির্বাসন, […]

এ জীবন আমার নয় – মহাদেব সাহা।

আত্মজর ছেঁড়াপাতা - আরণ্যক বসু

এ জীবন আমার নয়, আমি বেঁচে আছিঅন্য কোনো পাখির জীবনে,কোনো উদ্ভিদের জীবনে আমি বেঁচে আমিলতাগুল্ম-ফুলের জীবনে;মনে হয় চাঁদের বুকের কোনো আদিম পাথারআমিভস্মকণা,ভাসমান একটু শ্যাওলা আমি;এই যে জীবন দেখছো এ জীবন আমার নয়আমি বেঁচে আছি বৃক্ষের জীবনে,পাখি, ফুল, ঘাসের জীবনে। আমি তো জন্মেই মৃত, বেঁচে আছিঅন্য এক জলের উদ্ভিদ-আমার শরীর এইসব সামদ্রিক প্রাণীদেরসামান্য দেহের অংশ,আমি কোটি […]

কষ্ট হয় – মহাদেব সাহা।

জীবন যখনই পা'টা নামিয়েছে - শ্রীজাত

তুমি বোঝো না, আমার কষ্ট হয়, আজ তোমার ক্লাসকাল পরীক্ষা, পরশু গানের স্কুলএই যে সারাদিন আজ বৃষ্টি, তোমাদের রেনিডে হয় না,তোমার গানের মাস্টারের সর্দিজ্বর হয় না কখনো,কী আশ্চর্য, একদিনও পরীক্ষা বাতিল হয় না তোমাদের?সবকিছুর জন্য সময় হয়, শুধু আমার জন্য বছরেরপর বছর এক মুহূর্ত সময় হয় না. তোমারপাবলিক লাইব্রেরির মোড়ে, কনকর্ডের সিঁড়িতে,শিল্পকলার বারান্দায়এক মিনিটও দাঁড়াতে […]

একুশের গান – মহাদেব সাহা।

চিরকুট - মহাদেব সাহা

একুশ মানেই আসছেসালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছেতাজুল ফিরে আসছে….একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছেসেই সাহসে বুক-পেতে-দেয়া তারুণ্য ফিরে আসছেতারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে,শহীদেরা ফিরে আসছেস্বাধীনতা ফিরে আসছেবাংলাদেশ ফিরে আসছে;এই পদ্মা-মেঘনার দেশে আবার ’৫২ আসছে’৬৯ আসছে’৭১ ফিরে আসছে,একুশ মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছেএকুশ মানে অতীত নয়, আগামীমৃত্যু নয়, জন্মএকুশ মানে শ্বাশ্বত বাংলার হিজল-তমালভাটিয়ালি গান […]

বসন্তের একটি বাংলা উদ্ধৃতি – মহাদেব সাহা।

চিরকুট - মহাদেব সাহা

চুনা-ওঠা দেয়ালের মতো প্রকৃতির এই খসখসে গালেআর কী রং মাখাবে চৈত্র,তোমার পকেটে ভাঁজ-করা শতবর্ষের শীতকাল,মাতাল হাওয়ায় যতই এই বার্ধক্য ঢেকে দিতে চাওতার মুখমণ্ডলে জমে আছেউত্তর গোলার্ধের অনন্ত বরফতার শরীর ২৫ ডিগ্রি মাইনাস শীত রাত্রে; কেনা জ্যেত্স্না, গোলাপ আর সৌরভের জন্যহাহাকার করেআমি কতোকাল শিশুর মতো হামাগুড়ি দিয়েএই শীতকাল পেরুব? গুনগুন করা চৈত্রসন্ধ্যামধুর দুপুরএখনো আমাকে হাতছানি দিয়ে […]