কালবেলার সংলাপ – শামসুর রাহমান।

সুজাতাঃকতকাল অন্ধকার আমাদের শাসাবে, গৌতম?বলো, আর কতকাল? কেবলি হোঁচট খাই, ভয়পাই প্রতি পদক্ষেপে; দূরন্ত বইলে হাওয়া, ভাবি-এই বুঝি এলো তেড়ে মাস্তানের দল, পথ খুঁজি,চৌকাঠে কপাল ঠেকে, পায়ে কালো পাথরের ভার।পক্ষাঘাতগ্রস্ত যেন আমি, পারি না কোথাও ছুটেযেতে, এই অন্ধকার এত বিষ লুকিয়ে রেখেছেনিজের থলিতে, আগে কখনো জানিনি। ভয় যাপিসর্বক্ষণ; হবে কি সম্ভ্রম লুট? হবে কি বিলীনহলমায় […]
বিবেচনা – শামসুর রাহমান।

সেদিনও কি এমনি অক্লান্ত ঝরঝর বৃষ্টি হবে এ শহরে?ঘিনঘিনে কাদাজমবে গলির মোড়ে সেদিনও কি এমনি,যেদিন থাকব প’ড়ে খাটে নিশ্চেতন,নির্বিকার, মৃত? আলনায় খুবসহজে থাকবে ঝুলে সাদা জামা। বোতামের ঘরগুলো যেনকরোটির চোখ, মানে কালোর গহ্বর। জুতো জোড়ারইবে প’ড়ে এক কোণে, যমজ কবর। কবিতারখাতা নগ্ন নারীর মতোই চিৎ হয়েউদর দেখিয়েটেবিলে থাকবে শুয়ে আর দেয়ালের টিকটিকিপ্রকাশ্যেই করবে সঙ্গম। হয়তো […]
সুধাংশু যাবেনা – শামসুর রাহমান।

পাগলামী করিসনে বন্ধু সুধাংশুসময় যে পার হয়ে যাচ্ছেএবার যে তোর পালানোর বেলাজিদ করিসনে বন্ধু, এখনই তুই পালা। জানি তুই কী ভাবছিস বন্ধু সুধাংশুদাঁড়িয়ে হাহাকারের ছোঁয়ায় জড়ানো শ্মশানসম বাস্তুভিটায়সেই হারিয়ে যাওয়া প্রাণচঞ্চল দিনগুলো, আমাদের ছেলেবেলাকিন্তু এবার যে তোর পালানোর বেলা, এবার তুই পালা। আমি জানি নির্বাক দাঁড়িয়ে তুই কী ভাবছিস বন্ধু সুধাংশু,সেই একপাল বন্ধুগুলো-রামী, শেপু, কাকলী […]
স্বাধীনতা একটি বিদ্রোহী কবিতার মতো – শামসুর রাহমান।

সে এক সময় ছিল আমাদের, সন্ত্রাসের কণ্টকিত হাতেসমর্পিত সারাক্ষণ। আমরা কখনোআহত পশুর মতো নিজস্ব গুহায় স্বেচ্ছাবন্দি, কখনোবাপলাতক গ্রাম-গঞ্জে, মফস্বলে, নদীতীরে, রাইফেল আরবেয়নেট থেকে দূরে। গেরস্ত কুটিরে, স্কুলঘরে গাদাগাদিঅনেক সংসার একাকার। দুর্বিপাকেহয়তো এমনই হয়। কোথাও নিস্তার নেই; খাকিসন্ত্রাসে আচ্ছন্ন হয় নদীতীর, সর্ষেক্ষেত, তাল-সুপুরিরগাছ, বাঁশবন, বেতফল আর বাবুইপাখির বাসা। প্রহরে প্রহরেরাইফেল গর্জে ওঠে, যেন বদমেজাজী মোড়লভীষণ শাসাচ্ছে […]
কেউ কি এখন – শামসুর রাহমান।

কেউ কি এখন এই অবেলায়আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?আমার স্মৃতির ঝোপেঝাড়েহরিণ কাঁদে অন্ধকারে,এখন আমার বুকের ভেতরশুকনো পাতা, বিষের মতো রাত। দ্বিধান্বিত দাঁড়িয়ে আছিসাঁকোর কাছাকাছি,চোখ ফেরাতেই দেখি সাঁকোএক নিমেষে ভাঙলো অকস্মাৎ। গৃহে প্রবেশ করবো সুখে?চৌকাঠে যায় কপাল ঠুকেবাইরে থাকি নত মুখে,নেকড়েগুলো দেখায় তীক্ষ্ণ দাঁত। অপরাহ্নে ভালোবাসাচক্ষে নিয়ে গহন ভাষাগান শোনালো সর্বনাশা,এই কি তবে মোহন অপঘাত?কেউ কি […]
কাজী নজরুল ইসলামের প্রতি – শামসুর রাহমান।

একদা কবিতা তার বুক নগ্ন করেছিলো আপনার চোখের সম্মুখে,আপনি সে নগ্নতায় দেখেছেন নিজেরই মনের সূর্যোদয়।একদা কবিতা তার স্তনের গোলাপ কুঁড়ি চেয়েছিলো দিতে,আপনি সে গোলাপের উজ্জ্বলতা ছেড়েকালবোশেখীর ঝড়ে চকিতে গেলেন ছুটে বাগ্মিতা নামেরদজ্জাল মেয়ের কাছে, যার ক্ষিপ্ত তুমুল নর্তনে স্বপ্নগুলিপড়লো ছড়িয়ে ভাঙা ঘুঙুরের মতো। কতদিন হার্মনিয়ামের রীডে নিপুণ আঙুলতন্ময় নাচেনি আর কতদিন কমিনীর ঠোঁটেআঁকেন নি প্রগাঢ় […]
শান্তি পাই – শামসুর রাহমান।

যখন তুমি অনেক দূর থেকেএখানে এই গলির মোড়ে আসো,উঠোনে দাও পায়ের ছাপ এঁকে,শান্তি পাই। যখন তুমি দেহের বাঁকে বাঁকেস্মৃতির ভেলা ভাসাও, তোলো পাল,মুক্ত করো যমজ পায়রাকে,শান্তি পাই। যখন তুমি আমার পিপাসায়নিমেষে হও আঁজলাভরা জল,দৃষ্টিজাল ছড়াও কী আশায়,শান্তি পাই। যখন তুমি ঠোঁটের বন্দরেবিছিয়ে দাও গালিচা রক্তিম,প্রভাত জ্বালো চোখের কন্দরে,শান্তি পাই। ঝঞ্ঝাহত উজাড় এ বাগানেআন্দোলিত তুমিই শেষ […]
পুরাণ – শামসুর রাহমান।

হে পিতৃপুরুষবর্গ তোমরা মহৎ ছিলে জানি,রূপদক্ষ কীর্তির প্রভাবে আজো প্রাতঃস্মরণীয়,সে কথা বিশ্বাস করি। যে-প্রাসাদ করেছো নির্মাণপ্রজ্ঞায় অক্লান্ত শ্রমে জোগায় তা কতো ভ্রাম্যমানচোখের আনন্দ নিত্য অতীতের ডালপালা এসেচোখে-মুখে লাগে আর ফুটে ওঠে সৃষ্টির বিস্ময়। আরো গাঢ় অন্ধকারে ভিজিয়ে শরীর পেঁচা, কাকঅথবা বাদুড় আসে শূন্য কক্ষে বিশাল প্রাসাদে উত্তরাধিকারী খোঁজে,কিন্তু কিছুতেই কোনোখানে মানবের কণ্ঠস্বর হয়না ধ্বনিত। অলিন্দেরঅন্ধকারে […]
বাংলা ভাষা উচ্চারিত হ’লে – শামসুর রাহমান।

বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরেরৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষাউচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজেউদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীরবাঁকে বাঁকে; নদীও নর্তকী হয়। যখন সকালেনতুন শিক্ষার্থী লেখে তার বাল্যশিক্ষার অক্ষর,কাননে কুসুমকলি ফোটে, গো-রাখালের বাঁশিহাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরের কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কতচেনা ছবিঃ মা […]
বন্দী শিবির থেকে – শামসুর রাহমান।

ঈর্ষাতুর নই, তবু আমিতোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দরজামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও,কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও,ফুর্তি করো সবান্ধবসেজন্যেও নয়। বন্ধুরা তোমরা যারা কবি,স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যেআমি বড়ো ঈর্ষান্বিত আজ। যখন যা খুশিমনের মতো শব্দ কী সহজে করো ব্যবহারতোমরা সবাই। যখন যে শব্দ চাও, এসে গেলে সাজাও পয়ারে,কখনো অমিত্রাক্ষরে, ক্ষিপ্র […]