কবিতার খাতা
পৃথিবী – রবীন্দ্রনাথ ঠাকুর।

আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী,শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী, তুমি বীরভোগ্যা,বিপরীত তুমি ললিতে কঠোরে,মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে;মানুষের জীবন দোলায়িত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে।ডান হাতে পূর্ণ কর সুধাবাম হাতে চূর্ণ কর পাত্র,তোমার লীলাক্ষেত্র মুখরিত কর অট্টবিদ্রূপে;দুঃসাধ্য কর বীরের…








