কবিতার খাতা
সে কি? -কামিনী রায়
“প্রণয়?”“ছি!”“ভালবাসা—প্রেম?”“তাও নয় ।”“সে কি তবে?”“দিও নাম, দিই পরিচয়—আসক্তি বিহীন শুদ্ধ ঘন অনুরাগ,আনন্দ সে নাহি তাহে পৃথিবীর দাগ ;আছে গভীরতা আর উদ্বেল উচ্ছ্বাস,দু’ধারে সংযম-বেলা, ঊর্দ্ধে নীল আকাশ,উজ্জ্বল কৌমুদীতলে অনাবৃত প্রাণ,বিম্ব প্রতিবিম্ব কার প্রাণে অধিষ্ঠান ;ধরার মাঝারে থাকি ধরা ভুলে যাওয়া,উন্নত-কামনা-ভরে ঊর্দ্ধ…




