কবিতার খাতা
দিন আনি, দিন খাই – তারাপদ রায়

আমরা যারা দিন আনি, দিন খাই,আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি,বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন,স্টেশনের প্লাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন,অপমানে মাথা নিচু করে চোরের মতোচলে যাওয়া দিন,খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন,নীল পাহাড়ের ওপারে, সবুজ বনের মাথায়…









