কবিতার খাতা
ঝর্ণা – সত্যেন্দ্রনাথ দত্ত
ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,তনু ভরি’ যৌবন, তাপসী অপর্ণা! ঝর্ণা!পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু| মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে, চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা! …


