কবিতার
খাতা

এখন – তারাপদ রায়।

মন ভালো নেই - মহাদেব সাহা

মনে নেই,আমি নিজে ফিরে গিয়েছিলাম,অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম।এখন আর কিছু মনে নেই,তবু দুঃখ হয়।এখন,যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে।এখন,যখন একেকদিন খুব শীতের বাতাস শুধু পাতা উড়িয়ে উড়িয়ে,আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে;এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ হঠাত্‍ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,‘কি ব্যাপার এবার কোথাও যাবে না?’ এখন আর কোনোখানে যাওয়া […]

ভুল ভাঙার রহস্য – তারাপদ রায়।

একটি নিষিদ্ধ কবিতা - দাউদ হায়দার

ভুল ভাঙার রহস্য আজো ভালো করেআমার জানা হলো না।পদ্মপাতার জলের মত টলমল এই জীবনসেই পাতার ওপর থেকে কত জলএদিক থেকে ওদিকে, ওদিকের থেকে নিচেগড়িয়ে পড়ে গেলো।কত ভুল ভেঙে গেলো এই জীবনেকোনোদিন টের পেলাম না,ভাঙার শব্দ হলো না।এমন-কি ছলাৎ করে জল ছলকিয়ে যাওয়ার আওয়াজ পেলাম না,কোথাও কিছু নেই দেখতে দেখতেএমনি এমনিই ভুল ভেঙে গেলো। এমনি এমনিই […]

দেখে নেবো – তারাপদ রায়।

দেখে নেবো - তারাপদ রায়।

ভর সন্ধেবেলা যারা গলির মোড়ে পথ আটকিয়ে‘দেখে নেবো’ বলে চলে গিয়েছিল,তারা আর দেখা করতে আসেনি- কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেলকারা যেন তাদেরই দেখে নিয়েছে। বছরের পর বছর চলে গেল।সেই একই কাঠের চোয়াল,সেই বুড়ো আঙুলের মতো মোটা তর্জনী,‘দেখে নেবো’ , শাসাতে শাসাতেদলের পর দল লোক নিকেশ হয়ে গেল।দলের পর দল লোক দল বদলালো,দলের নাম […]

ভূত ও মানুষ – তারাপদ রায়।

একটি নিষিদ্ধ কবিতা - দাউদ হায়দার

জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করল,‘আচ্ছা, তুমি মানুষ বিশ্বাস করো,তুমি মানো যে মানুষ আছে?’দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির,প্রশ্নটা শোনামাত্র সে শিউরে উঠল,এদিক-ওদিক দেখে তারপর বলল,‘এই ভর সন্ধ্যাবেলা এসব কি কথা!’প্রথম ভূত এবার বলল,‘তাহলে তুমি মানুষ মানো, মানুষ ভয় করো,বিশ্বাস করো মানুষ আছে।’দ্বিতীয় ভূত কবুল করল,বিশ্বাস না করে উপায় কি?এই তো আজকেই দলে দলে মানুষমিছিল করে […]

কথায় কথায় – তারাপদ রায়।

এক লহমার উছলে ওঠা - আরণ্যক বসু

ছবির মতো আকাশ,আর আকাশের নীচে সেই বোকা মানুষযার কথায় কথায় চোখে জল আসে। আর যখন চোখে জল নেই,তখন চোখের মণিতেএক ছায়াভরা বুড়ো আম গাছের নীচেবিরাট দুপুর, আটচালা ঘরের বারান্দায়মানুষজন রং-বেরং বিড়ালের ছানাউঠোন থেকে খড়ের টুকরো মুখে করেছুটে পালাচ্ছে ছাই ছাই ধানি ইঁদুর । এ ছবির কোথাও সে নেই।তবুও আটচালা ঘর, রঙিন বিড়ালআর ধানি ইঁদুরের ত্রস্ত […]

দু-চার বছর – তারাপদ রায়।

বেহুলা - মোহাম্মদ রফিক

মাঝে মধ্যে দেখা হবেমাঝে মধ্যে চোখের আড়ালে দু-চার বছরকিংবা ধরো সেই জীবনানন্দেরজীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার ; এইভাবে ঝরা পাতা, হেমন্তের নরম বাতাসকিছু বৃষ্টি, কুয়াশা ও জল, কিংবা জলের মতনচলে যাবে দিন ও সময়, সময় ও ভালোবাসা।ভালোবাসা? হয়তো বা কোনোদিন তবুও যাবে না,দু-চার বছর কিংবা তারও পরে হঠাৎ হঠাৎদেখা হবে, ঢেউয়ের শব্দের মতো […]

এই বা মন্দ কি – তারাপদ রায়।

এই বা মন্দ কি - তারাপদ রায়।

সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি,সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছো,মাঝেমধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদেরকখনো আমি ভেবেছিআমি বোধহয় তোমাকেই খুঁজছিলাম।কখনো তুমি ভেবেছোতুমি বোধহয় আমাকেই খুঁজছিলে। এই রকম হেঁয়ালি ও ধাঁধা ভরা আমাদের জীবন,তার বাইরে কিছুটা ছিলো কাজকর্মফসল কাটা, পাতা কুড়োনো, কুঁড়েঘর বাঁধা,শীতের রাতে ধুনি জ্বালানো, আরো কত কি। তবু সব কিছুর মধ্যেই কি যেন […]

পরিচয়-পত্র – তারাপদ রায়।

গণতন্ত্র - শুভ দাশগুপ্ত

একবার খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম,বুদ্ধমন্দিরের ঘণ্টা বাজাতে দেরি হয়ে গিয়েছিলোভিনদেশি তীর্থযাত্রীদের সামনে—বড় লামা আমাকে যাচ্ছেতাই গালমন্দ করেছিলেন,তারপর ঘাড়ে ধরে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণায়নের আগের সন্ধ্যায় ঝড় উঠেছিলো,হলুদ হয়ে যাওয়া ঘন জলপাই পাতারনোনা বাতাসে অবিকল উড়ে যাওয়ার মধ্যেএক স্ফুরিতনাসা শিখরিণী আমাকে উপহাস করে বলেছিলো,‘কয়েকদিন হলো একটা মানুষ-খেকো বাঘিনীর বড় উৎপাতএকটু সাবধানে থেকো।’ পরের বার, […]

একটি অরাজনৈতিক কবিতা – তারাপদ রায়।

দুঃখ/কষ্ট - রফিক আজাদ

দেখুন, একটা কথা বলি,আমাকে আর অনুরোধ করবেন না।আপনারা যে যাই বলুন, যে যতই বলুন,বনমালীবাবুর কাছে আমি যেতে পারবো না, বনমালীবাবু ভদ্রলোকটি বড় বুদ্ধিমানআমি আবার আমার চেয়ে বেশি বুদ্ধিমানদেরযথাসাধ্য এড়িয়ে চলি।বনমালীবাবুর শীতাতপ নিয়ন্ত্রিত বসার ঘরেনরম সোফায় গা এলিয়েসুদৃশ্য পেয়ালায় দার্জিলিং চা—সেই সঙ্গে ভগবান গোলার ভাগচাষীদের সমস্যাঅথবা বিশ্বায়নের সুযোগে নিমের দাঁতনের কারখানা। সেবার আমি গিয়েছিলাম, আপনাদেরই পরামর্শে।আমাদের […]

প্রেম – তারাপদ রায়।

এসো স্পর্শ কর - অমিতাভ দাশগুপ্ত

পুব থেকে দক্ষিণে সাদা বক উড়ে গিয়েছিলো,একদিকে যাকে বলে সোনালি দিগন্ত,অন্যদিকে আমার প্রিয় সাদা মেঘ। ওই সাদা বকটি জানতো, নিশ্চয়ই জানতো,অনন্তকাল এবং বিপুল পৃথিবীতে কোথাও নির্দিষ্ট আছে,এক আধো জাগরিত অসফল মানুষের জন্যে;একটি সাদা পাখির সাদা মেঘের দিকে উড়ে যাওয়া,এই দৃশ্যটি নিশ্চই নির্দিষ্ট আছে। কোনো এক সামান্য সূর্যোদয়ে নদীর তীরে এই রকম,শুভ্র অনন্তের দিকে একটি নিঃসঙ্গ […]