দাম্পত্য- প্রমোদ বসু

আমরা দুজনে কপোত কপোতী হলে
বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা।
আমরা দুজনে কল-কল্লোলে তবে
দুজনে জাগাবো দুর্জনের ভালবাসা।

আমাদের কথা জানাজানি হবে খুব
বকম্ বকম্ স্বরেতে মাতবে বাড়ি
বলো তো আমরা একবার জীবনেতে
কপোত কপোতী কিভাবে যে হতে পারি।

মেঘে রোদ্দুরে ভাসাবে তোমার ডানা
আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে
বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ,
তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে।

পাখির পালকে ভালোবাসা বাসি খেলা
এসো আজ খেলি একেলা জগৎ ভুলে
আমাদের কথা আগামী মানুষ এসে
নেবে না কি তার ওষ্ঠে আদরে তুলে?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x