চিঠি: হাল ছেড়ো না বন্ধু – রুমানা শাওন।

বন্ধু,
তোর জন্য আজ আমার এই চিঠি,
অন্ধকারের ভেতর থেকে একটা মৃদু আগুন জ্বালাতে চাই।

জীবন অনেকটা
উল্টো দিক থেকে পড়া উপন্যাসের মতো—
যেখানে শেষ পাতায় হয় জীবনের শেষ নয়তো শুরু,
আর মাঝপথেই এসে ফুরিয়ে যায় জীবনের মানে খোঁজার ধৈর্য।

জানি তুই এখন মাঝেমাঝেই ক্লান্ত হোস—
জেনে রাখিস, আমিও এর ব্যতিক্রম নই।
আমারও একেকটা দিন আসে
যখন ঘড়ির কাঁটায় শুধুই হাহাকার বাজে।

তবু আমি চলি—
কারণ, কিছু কষ্ট
দরজার মতো হয় না—
তারা জানালার কাচ হয়ে থাকে
সব আলো ঢুকতে দেয় না।

বন্ধু,
সব প্রশ্নের উত্তর খুঁজতে যাস না।
তবে প্রশ্ন করা থেমে গেলে
আমরা কিন্তু মানুষ থাকি না—
হয়তো পাথর হয়ে যাই।

তাই বলি,
হাল ছাড়িস না ।
সব ছেড়ে দে, যদি দরকার পড়ে—

কিন্তু এই কথাটা মনে রাখিস:
তুই এখনও গল্পের শেষ পৃষ্ঠা না।

ভালবাসা রইল,
—এক গাধা টাইপ মানুষ শাওন।

আরো কবিতা পড়তে ক্লিক করুন । রুমানা শাওনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x