নারী: আমার অভিধান – রফিক আজাদ।

আমার নিকট তুমি এক মূর্তিমান অভিধান;খুচরো অথবা খুব দরকারি ভারী শব্দাবলিটেবিলে ঈষৎ ঝুঁকে নিষ্ঠাভাবে যে-রকমভাবেদেখে নিতে হয়, প্রয়োজনে তোমাকে তেমনি পড়ি।তুমিই আমার হও বিশ্বাস-স্থাপনযোগ্য সেইবিশুদ্ধ মৌলিক গ্রন্থ: তোমাকে পড়েই শিখে নিইশব্দের সঠিক অর্থ, মূল ধাতু, নির্ভুল বানান।তোমাকে দেখেই জেনে নিই কোন ঠিকানায় আছেসুন্দরের ঘরদোর,—বিশ্বব্যাপী যুদ্ধের বিরুদ্ধেকী-কী অস্ত্র প্রয়োগের প্রয়োজন, তাও জানা হয়। তোমার হাঁটার ভঙ্গি […]
দুঃখ/কষ্ট – রফিক আজাদ।

পাখি উড়ে চ’লে গেলে পাখির পালক প’ড়ে থাকে । পাখি উড়ে গেলে তার নরম পালককঠিন মাটিতে প’ড়ে থাকা ঠিক নয়–এই ভেবে কষ্ট পেয়েছিলে ; তুমি চ’লে গেলে দুরেনিঃস্ব পাখির পালকসম একা প’ড়ে থাকি ।পরিত্যক্ত পালকের প্রতি মমতাবশতএকদিন,কোনো-এক কালে তুমি কষ্ট পেয়েছিলে ;নাকি খুব সাধারণ ভাবে বলেছিলে‘পাখির পালক খ’সে গেলে কষ্ট পাই “?দুঃখে নয়,সাধারণ কষ্টের কথাই […]
মিলনটুকুই খাঁটি – রফিক আজাদ।

মিছেই তুমি করেছো বিবাদদিচ্ছো কঠিন আড়ি,তোমার কথার তুবড়ি তো শেষচলো এবার বাড়ি;তোমার ক্রোধ তোমার দ্রোহমলিন হবে রাতে,আমার পিঠেই নাচবে দু’হাতআনন্দে-আহ্লাদে;কিসের বিরোধ কিসের দ্রোহশয্যা পরিপাটি,পুরুষ-নারীর মিলনই সবমিলনটুকুই খাঁটি। আরো কবিতা পড়তে ক্লিক করুন। রফিক আজাদের কবিতা। কবিতার কথা— রফিক আজাদের ‘মিলনটুকুই খাঁটি’ কবিতাটি নর-নারীর চিরন্তন সম্পর্কের এক অমোঘ বাস্তবতাকে অত্যন্ত সহজ কিন্তু শাণিত ভঙ্গিতে তুলে ধরেছে। […]
নেবে স্বাধীনতা? – রফিক আজাদ।

নেবে স্বাধীনতা?—নাও, তোমাকে দিলামঅপার আকাশ—-উড়বে যদি একটি বেলুন দেবো,হিলিয়াম গ্যাস-ভরা রঙিন বেলুনমধ্য-আকাশের বায়ুস্তর ভেদ করে তুমি বেশনিশ্চিন্তে পেরিয়ে যাবে বাঙলার আকাশ…নেবে স্বাধীনতা?—নাও,তোমাকেদিলামসবুজ সংকেতময় নীল পাসপোর্ট—সুনিশ্চিত স্বাধীনতা“গুডবাই বাংলাদেশ”বলে তুমি খুব অনায়াসেচলে যেতে পারো যে-কোনো আকাশে, তবেতোমাকে ছাড়তে হবে একুশের মায়া,দ্বাদশ মাসের ষোল, মার্চের ছাব্বিশ—-সারি সারি গাছপালা, স্বদেশের হাওয়া…নেবে স্বাধীনতা?—নাও,অবশেষে তোমাকে দিলামপ্রগাঢ় বিষাদ, জীবনের স্পস্ট মানে, আধুনিকমানুষের […]
একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ – রফিক আজাদ।

বলেছিলামস্বেচ্ছায় আত্মসমর্পণ করবো তোমার কাছে একদিন।কেবল কিছুটা সময় চেয়ে নিয়েছিলামতোমার কাছে নতজানু হয়ে, ভিক্ষুকের দীনতায়।সময় দিয়েছিলে:তোমারও স্বার্থ ছিলো,আমার স্বার্থ তোমাকে উদ্ধার করা;তোমার দারুণ বন্দীদশা আমার সহ্য হয়নি আমার লোভ ছিলো:মুক্ত বাংলায় আবার তোমার নুপুর নিক্কন শুনবো,তোমার সঙ্গে জড়াবো নিজের ভাগ্যকে;আমার পেছনে ঘুরবে লেজ নেড়ে অর্থ, খ্যাতি, প্রতিপত্তি যেমন ঘুরতো প্রাক্তন প্রভুর পায়ে পায়ে, দালাল কুকুর।তোমার […]
ভালোবাসার সংজ্ঞা – রফিক আজাদ।

ভালোবাসা মানে দুজনের পাগলামি,পরস্পরকে হৃদয়ের কাছে টানা; ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি; ভালোবাসা মানে একে অপরের প্রতিখুব করে ঝুঁকে থাকা; ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানাভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া; ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনেঅবিরল কথা বলা; ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেওমুখোমুখি বসে থাকা। আরো কবিতা পড়তে ক্লিক করুন। রফিক আজাদ। ভালোবাসার […]
বসন্তে এসো না – রফিক আজাদ।

সুন্দর মুহূর্ত,আরো একবার আসোএই কুঁড়েঘর ঘরে—-কোন দিক থেকে কী করে আসবে তুমিসংকেত পাঠাওআমাকে জানিয়ে দাও ঠিক কোন ঋতুতোমার পছন্দ—-গ্রীষ্মে আসো যদি দখিনের দরোজাটাউন্মুক্ত রেখেছি——শীতে এলে উত্তরের হিমেল হাওয়ায়ভেসে আসতে পারো,হেমন্তে শস্যের সঙ্গে চলে দেখোরয়েছি উন্মুখ,বর্ষায় বৃষ্টির বিন্দু হয়ে যদি আসোগা-গতরে পাবেশরতের শাদা মেঘে, পরিষ্কার রোদে?—অপেক্ষায় আছি: বসন্তে তো সকলেই আসা-যাওয়া করেবসন্তে এসো না…… আরো কবিতা […]
চুনিয়া আমার আর্কেডিয়া – রফিক আজাদ।

স্পর্শকাতরতাময় এই নামউচ্চারণমাত্র যেন ভেঙে যাবে,অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা,-চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে-ভেতরেখুব শক্তিশালীমারণাস্ত্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে। মধ্যরাতে চুনিয়া নীরব।চুনিয়া তো ভালোবাসে শান্তস্নিগ্ধ পূর্ণিমার চাঁদ,চুনিয়া প্রকৃত বৌদ্ধ-স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি;চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি।চুনিয়া কখনো কোনো হিংস্রতা দ্যাখেনি।চুনিয়া গুলির শব্দে আঁতকে উঠে কি?প্রতিটি গাছের পাতা মনুষ্যপশুর হিংস্রতা দেখে না-না ক’রে ওঠে?– চুনিয়া মানুষ […]
প্রতীক্ষা – রফিক আজাদ।

এমন অনেক দিন গেছেআমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লেনিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে-কোনো বন্ধুর জন্যেকিংবা অন্য অনেকের জন্যেহয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো…এমন অনেক দিনই তো গেছেকারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি-হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রোএকসঙ্গে বেরুবো।” এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালিকোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতোউচ্চারণ করেছিলো, “বাড়ি থেকোভোরবেলা তোমাকে তুলে নেবো।”হয়তো বা ওর […]
তুমি: বিশ বছর আগে ও পরে – রফিক আজাদ।

তুমি যে-সব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল। তোমারকথায় ছিল গেঁয়ো টান, অনেকগুলো শব্দের করতে ভুলউচ্চারণ: ‘প্রমথ চৌধুরী’কে তুমি বলতে ‘প্রথম চৌধুরী’;‘জনৈক’ উচ্চারণ করতে গিয়ে সর্বদাই ‘জৈনিক’ বলে ফেলতে।এমনি বহুতর ভয়াবহ ভুলে-ভরা ছিল তোমার ব্যক্তিগত অভিধান।কিন্তু সে-সময়, সেই সুদূর কৈশোরে ঐ মারাত্মক ভুলগুলোতোমার বড়-বেশি ভালোবেসে ফেলেছিলুম। তোমার পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চলতির দূষণীয় মিশ্রণ […]