বৃষ্টি আবারও ছারখার করে যাবে – শ্রীজাত।

বৃষ্টি আবারও ছারখার ক’রে যাবে —
একই ভুল, তবু বারবার ক’রে যাবে।

নেবে ঘরবাড়ি, ভাসাবে রাস্তাঘাট…
মনেরও গঞ্জ আন্ধার ক’রে যাবে।

ভাঙা পাঁজরের সেতু বানিয়েছি, দ্যাখো —
তুমি এসে ফের পারাপার ক’রে যাবে…

নিভে যাওয়া মন সস্তায় বিলি হয়,
বন্ধুরা ঠিক কারবার ক’রে যাবে।

প্রার্থনা কোরো বছরে একটিবার —
পানশালা রোজ একবার ক’রে যাবে।

কোথায় ঠিকানা, বুঝতেই গেল দিন,
এ-জীবন শুধু ঘরবার ক’রে যাবে।

আর কিছু যদি শ্রীজাত না-ই বা করে,
কিছু অপমান রোজগার ক’রে যাবে।

বৃষ্টি আবারও ছারখার ক’রে যাবে —
একই ভুল, তবু বারবার ক’রে যাবে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x