এরই নাম প্রেম – নির্মলেন্দু গুণ ।

–সাত-সকালে সলতে পাকাচ্ছো কেন?
–সন্ধ্যাবাতি জ্বালবো তো, তার জন্য।
–তাই? আমি ভাবলাম, –আমার জন্য।

তুমি বললে, — ইস্, বালাই ষাট,
তোমার আগে আমিই যেন যাই।

হঠাৎ শুনে চমকে উঠলাম আমি,
বললাম, তুমি আমার ছোট্ট পাখি,
আমি বড়ো, –আমি তোমার স্বামী।
আমিই আগে যাব, এ তো জানা কথাই।

তুমি সলতে পাকানো বন্ধ করে দিলে।
ফিরে তাকাতেই আমি দেখলাম–
তোমার জঙ্ঘা উন্মুক্ত, মুখ ঢাকা।
বাঁশের ডালায় কতগুলো সলতে…..

ভাবলাম, আমি তো মিথ্যে বলিনি কিছু।
তবুও মাথাটি তার সত্যের ভারে নীচু।
আমি ঘোমটা সরিয়ে দেখলাম তার
বহুবার দেখা মুখ, দেখলাম তার চোখে জল।

পৃথিবীতে যেন আর কোনো নারী নেই,
এই ভেবে আমি তাকে জড়িয়ে ধরলাম বুকে।
বললাম, ঠিক আছে, তুমিই যাবে আগে।
এইবার চোখ মুছে, বুক খুলে হাসো।
তুমি বললে, ইস তুমিই তো বেশি ভালোবাসো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নির্মলেন্দু গুণ ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x