ওরা জানতেই পারবে না – সিকদার আমিনুল হক।

জয় কবিতার। অন্ধকারে নারী, এখন তোমারও।
সমস্ত কিছুতে আজ প্রতিভার জয় খুঁজে পাই ;
মাংসে, গন্ধে,যৌবনের সব পথে। এই জয় শুধু
মসলিনে নয়, চুলে, কিশোরীর প্রথম কষ্টেও।
আর মৃতদের মুখে,যাদের ছিলো না মনস্তাপ
বিচ্ছেদ অথবা ভয়ে, বহু ব্যবহৃত স্তনও যারা
দেখেছে সমান মখমল চোখে—এই জয় তার–
কৃতজ্ঞের, স্তব্ধতার, পাথরের, প্রিয় সভ্যতার।

এই রাত্রি বসন্তের। আমার এখন প্রয়োজন
প্রবেশের। প্রবেশের অন্য নাম জয়। তুমি বড়
হও, আর দ্রব। তুমি দীর্ঘ হও। তীক্ষ্ম, আর খুব ঘন ;
সাহস আমার কাম্য ; বিশাল গুম্ফার অন্ধ ঠাণ্ডা।
সাবধান, এর নাম জয় ! বিচ্ছিন্ন শুধুই ঈর্ষা
অনলের জন্ম দ্যায়। হ’তে হ’বে গ্রন্থ ; পাঠযোগ্য
প্রতি পৃষ্ঠা, সবিস্তার, মৌন, নাব্য আর অনর্গল !
ফলে ওরা জানতেই পারবে না ; এটা কার জয়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সিকদার আমিনুল হকের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x