নির্ঘুম রাতের আনন্দ – শাহানাজ লাকি।

নির্ঘুম রাতের আনন্দ
উপভোগ করি
কুটকুটে ঘন অন্ধকার রাত,
আমি উপভোগ করি নিরালায়।

রাতের অন্ধকারে
অনেকে বিষণ্নতায় ভোগে,
কিন্তু আমি— উপভোগ করি
রবের দরজায় কড়া নাড়তে,
আযানের ধ্বনি শুনতে—
বড্ড শান্তি অনুভব হয়।

উপভোগ করি—
কলমের তুলিতে লিখে ফেলি
মনের কথাগুলো।

রাত্রির অন্ধকারে
বাচ্চাদের ঠান্ডা লাগছে কি গরম,
সেই দায়িত্বটুকুও আমি উপভোগ করি।

মিষ্টি-মধুর রাত,
একমাত্র সেই সময়টুকু
নিজের মতো করে পাই—
আমি উপভোগ করি।

জোৎস্না রাতে
তারার মেলা বসে,
উল্কাপিণ্ডগুলো আগুনের গোলার মতো
এদিক-ওদিক ছুটে যায়—
আমি উপভোগ করি।

উপভোগ করি
ঝিঁঝিঁ পোকার ডাক,
কোথাও আবার শিয়ালের ডাক—
সবই আমি উপভোগ করি।

সত্যিই, নির্ঘুম রাত্রির
একাকী পরিবেশ যেন
পুরো ঘর জুড়ে আমাকেই খোঁজে।
আর সেই খোঁজের মাঝেও
আমি উপভোগ করি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শাহনাজ লাকির কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x