মানুষখেকো – সাহিনুর আলম।

শকুনের দল সভা বসিয়েছে মানুষের হাড় নিয়ে,
গদি সাজাবে ধর্মের বিষে ভাই-ভাই ভাগ দিয়ে।

ওদিকে আল্লা, এদিকে রাম— মাঝে পড়ে মরে মানুষ,
তোমরা তো উড়াও ক্ষমতার লোভে লাশের তৈরি ফানুস।

যে হাতে থাকার কথা ছিল কাজ, পেটে থাকার কথা ভাত,
সেই হাতে তোমরা তুলে দিলে আজ ঘৃণার বজ্রপাত।

তিলক দেখে বা টুপি দেখে মানুষ চিনিও না তোমরা আর,
তোমাদের চোখে আমরা মানুষ তো নই— স্রেফ ভোটের অধিকার।

ধর্মের বুলি মুখে আওড়াও, আর অন্তরে শুধু কাল,
ভেবেছো কার রক্তে ভিজেছে মাটি? কার গেছে সম্মান?

সাধারণ মানুষ ঘর হারালে কার কী বা আসে যায়?
তোমাদের গদি আরও শক্ত হয় বিভেদের বন্যায়।

মানুষের হাহাকারে আজ আকাশ হয়েছে ভারি,
মন্দির-মসজিদ গড়ো তোমরা—আর মানুষের সাথে আড়ি?

ক্ষতি যা হওয়ার হয়ে গেছে ঢের, এবার তো ক্ষান্ত দাও,
মানুষের রক্ত না চুষে বরং মানুষ হতে শেখাও।

মনে রেখো এই ভন্ডামি যেদিন ধরবে সাধারণে,
পালানোর পথ খুঁজে পাবে না কোনো ধর্মের আড়ালে।

মানুষের চেয়ে বড় কিছু নেই, নেই কোনো বড় দল,
ধরা পড়লেই বুঝবে তুমি,কার ইশারায় নড়ে ধর্মের কল।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাহিনুর আলমের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x