ভালোবাসো? ছাই বাসো! – তসলিমা নাসরিন।

সুদর্শন কোনও যুবক নন আপনি, অরণ্য
আপনার দিকে ফিরে আমি না তাকাতেও পারতাম।
কোনও নক্ষত্র নন, নির্দোষ নির্দ্বিধ নন, আমায় নিমজ্জিত নন,
তারপরও এই যে আপনি সব এলোমেলো করে দিতে পারলেন
আমার,
সে কি আপনি আপনি বলে,
নাকি আমি মনে মনে একলা ছিলাম একশ বছর! তাই!
কিছু একটার প্রয়োজন ছিল আমার, নিয়ে বাঁচার!
নাকি অন্য কিছু!
আপনি হালকা তামাশার লোক,
মাস দু মাস পর আপনাকে ত্যাগ করলেও কিছু যেত আসতো না,
অথচ আপনার জন্য বছর ভর বসে থাকা, সে কি আপনি
নিস্পৃহ নির্জীব বলে! যাকে হিঁচড়ে নামাতে পারি আমার জোয়ারে।
নাকি অন্য কিছু!
নাকি ভালোবাসি!

ভালো কি মানুষ এমন অথর্বকে বাসে!
প্রেম বলে কিছু নেই ভারতবর্ষে, জানি।
এর নাম আপাতত মোহ দিয়ে পরস্পরকে চুম্বন করি চলুন।
আপনি মধ্য চল্লিশের ট্যারাচোখি পুরুষবাদী শঠ, চোখ কান নাক মাথা
বুজে
চুম্বন সারতে চাই। চুম্বনের জাদু যদি শঠতা সরাতে পারে, তবে নয় কেন!
কী জানি মনে নেই কাউকে কখনও আনখচুল বদলে ফেলার
প্রতিজ্ঞা করেছিলাম কী না কোথাও!
হতে পারে, নাও হতে পারে।
তা ছাড়া, কী হয় যদি ভালোবাসি! ভালোও তো বাসতে পারি,
সোনাঝুরি বনে মধ্যরাতের চাঁদ ভাসা আলোয় যদি পাশাপাশি হাঁটি,
হাতের কি কোনও শক্তি থাকে না ছুঁতে পাশের হাত!

খড়ের বাছুরের মতো নারীত্ব – অবশেষ দাস

সে দাঁড়িয়ে আছে ‌লাল পলাশের নিচে।
পুরানো বটের ছায়ায়।
নদীর ঘাটে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তসলিমা নাসরিনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x