জ্যোৎস্নায় কারা রাইফেল কাঁধে – নবারুণ ভট্টাচার্য।

চন্দ্রালোকেতে লাফ দিল কোন তিমি
কারা বসে বসে লোভী আঁকিবুঁকি কাটছে
অন্তর্বাস খুলে ফেলে কোন মিমি
জ্যোৎস্নায় কারা রাইফেল কাঁধে হাঁটছে

হাইরাইজের ছায়ায় হলুদ চারা
ওপরেতে কারা মুনাফা হিসেব আঁটছে
এখনই howona না প্রেমেতে আত্মহারা
অরণ্যে কারা রাইফেল নিয়ে হাঁটছে

কীসের কবি সে যে না লেখে দাবানল
ভিকিরিবাচ্চা ফাঁকা পাতাগুলো চাটছে
তেষ্টায় হাত তুলে আছে টিপকল
মাঝরাতে কারা রাইফেল কাঁধে হাঁটছে

সাহিত্য বলে লেখা হয় যত ভাট
মিডিয়াবনিক মগজের গায়ে সাঁটছে
চেতনার ঘুড়ি কেটে গিয়ে খায় লাট
তখন ও কারা রাইফেল কাঁধে হাঁটছে

শব্দতে বুঝি প্রাণ পায় কবিতারা
কবি কি তাহলে শব্দই শুধু ঘাঁটছে
ভীতু চোখে দেখা উনুন কেবলই চিতা
বলো কারা রাতে রাইফেল কাঁধে হাঁটছে

মাঝরাতে কারা কিনে নিলো আই- ফোন
বলো তো ক্ষুধার রাত্রি কেমন কাটছে
হয় লড়ে যাবে, নয় তো সমর্পণ
কারা ভয় ভুলে রাইফেল কাঁধে হাঁটছে

ছন্দতে নয়, ক্ষমতা দখল চেয়ে
স্বপ্নের কুঁড়ি মাইনের মতো ফাটছে
প্রশ্নবোধক সাতটি তারারা চেয়ে
কারা এত রাতে রাইফেল কাঁধে হাঁটছে

ওরা কারা যারা রাইফেল কাঁধে হাঁটছে
তারা সারারাত রাইফেল কাঁধে হাঁটছে
পায়ে ব্যাথা নিয়ে রাইফেল কাঁধে হাঁটছে
জ্যোৎস্নায়ে ওরা রাইফেল কাঁধে হাঁটছে

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নবারুন ভট্টাচার্যের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x