হিংসে – শতাব্দী রায়।

তুমি সাফল্য পেয়েছো-
এতে তো, হিংসে করবই।
আমিও তো, সফল হতে পারতাম-
নাম, যশ, অর্থ-আমার হবে না কেন?
যদি নাই হলো-
এস, খানিকটা নিন্দে করা যাক্।

তোমার পবিত্রতার মুখে কালি ছেটাই-
এরপর আসুক ব্যক্তিগত জীবন।
যা তুমি নও, তা প্রমাণ করতে অসুবিধে কোথায়?
সংসারে সুখে থাকলেও,
সবাই জানুক তুমি-অসুখী।
অথচ সত্যিই যদি দুঃখে থাকো
তোমার দুঃখ বেচে, ওরা রোজগার করবে।
তবু তোমায় হাসতে হবে।
প্রতিবাদ জানানোর পথ পাবে না।

বন্ধুকে বল,
বলবে, ‘নাম-যশ-অর্থ পেয়েছিস্,
এগুলোত শুনতে হবেই।
এখনই মনে হচ্ছে- তোর নাম হয়েছে।’
নাম, বদ-নামের ব্যবধান ভুলে যাবে।
শত অপবাদ, শত কান্না বুকে নিয়ে-
তোমায় হাসতে হবে জোরে।
যখন শুনবে,
স্টার্ট ক্যামেরা
এ্যাকশন ॥

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শতাব্দী রায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x