বলবে সবাই পাশেই আছি – শ্রীজাত।

বলবে সবাই, পাশেই আছি। কিন্তু পাশে থাকবে না।
বৃষ্টি নিয়ে তুলবে কথা, শ্রাবণ মাসে থাকবে না।

ছোঁয়াছুঁয়ির অনেক খেলা দেখে নিলাম এ-জন্মে,
প্রজাপতির রং চাইবে, কিন্তু ঘাসে থাকবে না।

সুসময়ের ভরসা তো নেই, এক উদাসীন পর্যটক।
যদি-বা সে ভুলবশত চলেও আসে, থাকবে না।

কী অন্ধকার পেরিয়ে এলাম, রাত গেল কোন অরণ্যে…
সেসব কথা আমার পরের উপন্যাসে থাকবে না।

ভাবছ যাকে নেহাত ছবি, তুরুপ হবে সে একদিন
রাজা, রানি এবং গোলাম কেবল তাসে থাকবে না।

বন্ধু যাবে শ্মশানপথে, বইবে শবের ওজন। ঠিক।
কিন্তু যখন ডাকবে আগুন, অগত্যা সে থাকবে না।

শ্রীজাত, এই লেখা তোমার জীবন থেকে হিসেব চায়
না-ঘুমোনোর চিহ্ন জেনো গলার ফাঁসে থাকবে না।

বলবে সবাই, পাশেই আছি। কিন্তু পাশে থাকবে না।
বৃষ্টি নিয়ে তুলবে কথা, শ্রাবণ মাসে থাকবে না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x