আমি একদিন নিখোঁজ হব – সাদাত হোসাইন।

আমি একদিন সন্ধ্যা হব।
অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন
বটের ধারে ধানসিঁড়িদের কান্না হব।
মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠাহারা নায়ের মতোন
আমিও অমন ভেসেই যাব।
পদ্মপাতায় জলের মতোন
শিমুল তুলোর মনের মতোন
আমিও সেদিন উবেই যাব।

আমি একদিন পাখি হব।
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেব,
সঙ্গে নেব গোপন কথা,
ছোট্ট বুকের বিশাল ব্যথা,
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব।

আমি একদিন কান্না হব।
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হব।
হারিয়ে যাওয়া সেই তো ভালো-
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাব।

আমি একদিন নিখোঁজ হব।

আরো কবিতা পড়তে ক্লিক করুন । সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x