মিলনটুকুই খাঁটি – রফিক আজাদ।

মিছেই তুমি করেছো বিবাদ
দিচ্ছো কঠিন আড়ি,
তোমার কথার তুবড়ি তো শেষ
চলো এবার বাড়ি;
তোমার ক্রোধ তোমার দ্রোহ
মলিন হবে রাতে,
আমার পিঠেই নাচবে দু’হাত
আনন্দে-আহ্লাদে;
কিসের বিরোধ কিসের দ্রোহ
শয্যা পরিপাটি,
পুরুষ-নারীর মিলনই সব
মিলনটুকুই খাঁটি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রফিক আজাদের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x