নাড়ির নারী – আর্যতীর্থ।

পালস কি দেখতে জানো?
কবজির কাছে যদি তর্জনী চাপো,
হৃদয়ের স্পন্দন পাবে ধমনীতে..
তা যদি নাই পারো,
বুকের বাঁদিক ঘেঁষে চেটো রাখো তবে
ধুকপুক ধুকপুক..
জন্মের থেকে নাড়ি চলছে নিভৃতে।

সে নাড়ি কী বলে জানো?
যতই হও না তুমি মিসোজিনি মনে পোষা পুরুষ-প্রবর,
কখনো নারীর সাথে নাড়ি দিয়ে ছিলে আটকানো,
তোমার নাভিটি জানে সেসব খবর।

সে তুমি সন্ন‍্যাসী হও,
কবি বা বিজ্ঞানী
ভীষণ যুদ্ধবাজ,
সহজাত ধর্ষক ,
নারীর শরীর ছুঁতে সদা উৎসুক,
খিস্তিখাস্তা মুখে,
মা বোন বৌএর করো সম্মানহানি
যখন তখন,
নারী মানে বোঝো শুধু দৈহিক সুখ..

বুকে হাত দিয়ে দেখো.. ধুকপুক ধুকুপুক
আমৃত‍্যু চলছে যে নাড়ি
সে ধুকের ঝুঁকি নেওয়া ভারী দরকারি
ভেবেছিলো কোনো এক নারী..

তোমার আয়ুর ভাগে যে কটা দিবস,
গোটাটাই ঋণ দান আসলে তো তারই।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আর্যতীর্থের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x