দূর থেকে হয় না – তসলিমা নাসরিন।

কাছে আসতে হয়,
কাছে এসে চুমু খেতে হয়,
ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয়,
চুল থেকে শুরু করে চোখ নাক চিবুক, বুক,
পেট তলপেট,
যৌনাঙ্গ,
পা, পায়ের নখ একটু একটু করে ছুঁতে হয়,
ছুঁয়ে ছুঁয়ে প্রেম করতে হয়।

দূর থেকে হয় না,
ফোনে ফেসবুকে হয় না,
তার চেয়ে কাছে এসো, স্পর্শ করো,
তোমার স্পর্শের অপেক্ষায় আমার সর্বাঙ্গ।

যদি আগুন থাকতে থাকতে স্পর্শ না করো,
যদি না তাপাও শরীর,
না পোড়াও,
না ভাঙো,
উন্মাদ না করো
তবে আর এসো না,
দূর থেকে হয় না সব।

কাছে এসে হাতে হাত রেখে,
চোখে চোখ রেখে,
আগুনে আগুন রেখে বলতে হয় ভালোবাসি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তসলিমা নাসরিনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x