শুভ দোলযাত্রা – সুবোধ সরকার।

পৃথিবী এখন একটা বোমার ওপর বসে আছে।
একটা ইরান থেকে একটা ইজরেইল
একটা ইজরেইল থেকে প্যালেসটাইন।
বোমার ওপর আজ আমাদের দোলপূর্ণিমা।
বোমার ওপর বসে কৃষ্ণ বাঁশি বাজিয়ে চলেছে।
যে রাধা সে রাধাচূড়া,
সে ঠিক শুনতে পায়।

আমার আবির আমি উড়িয়ে দিলাম
ইরানের দিকে
আমার আবির আমি উড়িয়ে দিলাম
ইজরেইলের দিকে
শান্ত হও, হে পৃথিবী, আমি বলছি,স্টপ ইট।
এ ওকে বোমা দেখিয়ে চলেছ,তোমরা মানুষ?

ভালোবেসে আমি মরি আবিরে আবিরে
ভালোবেসে আমি মরি তোমার আঁচলে
কলেজে কারখানায় কোলিয়ারি লোহা কলোনিতে
ভালোবাসা আছে ভালবাসার জন্য।
বোমা মেরে বসন্তকে আটকানো যায় না।
সে আসবেই।

জলে ডুবে মরি আমি দোল পূর্ণিমায়।
সে-জলে না-ডুবলে কি ভালোবাসা যায়?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x