একুশ – দাউদ হায়দার।

এই ঘাস এই মাটির বুকে আস্তে করে পা রেখো
এখানে আমার ভাই বরকত সালাম আর আসাদেরা শুয়ে আছে
ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে।
এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো
আমার ভায়ের রক্তে এ বাঙলা এখনও ভেজা, স্যাঁতসেঁতে
এ মাটি রাত্রিদিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে
“আমার মায়ের ভাষা, মুখ থেকে
কেড়ে নিতে দেবো না, দেবো না।”

এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো
রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁদছে যেন,
আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ঝরছে।
আর কোথাও একটু রা শব্দ নেই, শুধু
জননী পাখিগুলো কাঁদছে।

চেয়ে দেখো, রাজপথে দুরন্ত রক্তের স্রোত,
পুলিশের লালগাড়ির অক্লান্ত মহড়া ;
মা আমার বস্তির কুঁড়েঘর থেকে শাড়ির আচলে মুখ ঢেকে
চেয়ে দেখছেন তার আদুরে ছেলেরাই
বার বার হৃত অধিকার ফেরাবার সংগ্রামে
মিশে যায় এ মাটির বুকে—- কেমন হাসিমুখে।

এই ঘাস এই মাটির বুকে পা রেখো আস্তে ক’রে
এখানে আমার ক’টি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x