কোন আমি? – শতাব্দী রায়।

কত দিন ঘুমোই না,
চোখের পাতা দুটো বন্ধ করতে ভয় করে।
বিনিদ্র রাত্রি কেটে গেলে
স্বস্তির নিঃশ্বাস ফেলি।
দুঃস্বপ্নগুলো তাড়া করে বেড়ায়,
আতঙ্কে কাটাই অষ্টপ্রহর।

আজকাল স্বপ্নে দেখি-
অস্পষ্ট এক মানুষ, আমায় মারতে আসছে।
আমি ছুটে পালাতে চাইছি-
অস্বাভাবিক হাল্কা, আমার শরীর-কিছুতেই এগোতে পারছে না।
প্রাণপণ চেষ্টার পর-
চিৎকার করে ফিরে তাকিয়ে বলি-
কেন?
কেন মারতে চাইছো বাঁচতে দাও।
হঠাৎ আধো আলোয় দেখি
একি! এতো অবিকল, আমার মত-আর এক আমি!!
ঘুম ভেঙে যায়।
আবার কখনও দেখি
জলে ডুবে যাচ্ছি-
বাঁচার জন্যে হাত পা ছুঁড়ি,
ততই নিচে চলে যাই ॥
ভীষণ চিৎকার করি, ‘কে আছো, আমি বাঁচতে চাই।’
একটুও আওয়াজ বেরোয় না, কেউ শুনতে পায় না।
অথচ, হঠাৎই একটি অস্পষ্ট হাত
সাহায্য করে।
জীবনদানের জন্যে কৃতজ্ঞতা জানাতে গিয়ে
অবাক হই।

একি! এতো অবিকল আমার মত-আর এক আমি।-
ঘুম ভেঙে যায়।
স্বপ্নই আমায় কষ্ট দেয়, প্রতিটি রাতে।
বুঝতে পারি না, কোনটা আমি?
যে মারতে চাইছে-যে বাঁচতে চাইছে-
না যে বাঁচাতে আসছে!!!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শতাব্দী রায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x