নীলনদের ধারে – মন্দাক্রান্তা সেন।

তোর ঐ মুখময় ছড়ানো ইতিহাস সভ্যতার ঘুম ভাঙার ভোর
দৃষ্টির সামনেই বিছিয়ে আছে পথ, নীলনদের ধার; সেসব তোর
শস্যের মাঠ নয়? এখনও কবেকার সেই গমের শিষ,পশুর ছাল
শয্যার প্রান্তেই গুছিয়ে রেখেছিস জন্মজন্মের আয়ুষ্কাল!
চুপচাপ ভাবছিস কিভাবে যাবে দিন,সামনে দলছুট ভবিষ্যৎ
ভয় নেই,নীলনদ! তুমি তো জানো সব শুকনো খাত আর সজল
পথ
দিনকাল কাটবেই,– না, একা একা নয়; চাইলে একজন তোমার
হাত
ধরবার জন্যেই এসেছে এতদূর… পূর্বনিশ্চিত এ সাক্ষাৎ
তোর সঙ্গেই ফের দেখা যে হবে তা জানত মন যাবৎ দিন
সেই জন্মের ভোর… সে ছিল সেখানেও, হয়তো কুণ্ঠায় আলাপহীন
তারপর বারবার ভাসিয়ে নিয়ে যায় জন্মমৃত্যুর আবর্তন
যেই তোর হাত ছোঁয়,তখনি ছিঁড়ে যায়,ঘুর্ণি পাক খায়,কী মন্থন!
আজ আর একবার থেমেছে বালিঝড়,চিঞ্চহে দুই হাত পরস্পর —
এই দ্যাখ ধানশিষ,আমাকে ভেবে নিস তোর সে উন্মাদ জাতিস্মর!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মন্দাক্রান্তা সেনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x