শানানো ছুরির নিচে – অসীম সাহা।

কসাইখানায় একটি অসহায় পশুর ঝুলন্ত লাশ
ঝর্নার মতো বয়ে যাচ্ছে হিমরক্ত-
বরফের মতো জমাট-বাঁধা;
সে তাকিয়ে আছে পৃথিবীর দিকে।
তার দুটি সকরুণ চোখে ভাষাহীন অব্যক্ত জিজ্ঞাসা,
যেন তার দেহ স্পর্শ করলেই জীবনের স্বাভাবিক উত্তাপ টগবগ করে উঠবে;
যেন চোখ থেকে ঠিক্রে পড়বে চকিত-বিদ্যুৎ।

কারো বিরুদ্ধে কি কোনো নালিশ ছিলো তার,
নাকি নিজের জন্মের বিরুদ্ধে তার মর্মগ্রাসী চিৎকার
সংলগ্ন দাঁতের চাপে বিদ্ধ হয়ে আছে?

কখনো-কখনো অসহায় পশুর চিৎকারে
থেমে যায় কসাইয়ের অভ্যস্ত হাত
তার নিয়মিত দিগ্বিজয় থেমে যায় মধ্য-বন্দরে,
কসাইয়ের নিশ্ছিদ্র হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসে
একখণ্ড আলোকরশ্মি,
যাকে সে কিছুতেই অবজ্ঞা করতে পারে না।
সে-ও দেখে, পশুর স্থির দুটি চোখের গভীরে
সূচিভেদ্য অন্ধকার
আর শানানো ছুরির নিচে দ্বিখণ্ডিত
তার ছোট্ট কচি শিশুর একখানি স্নিগ্ধ-অবয়ব।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অসীম সাহার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x