প্রেম – তারাপদ রায়।

পুব থেকে দক্ষিণে সাদা বক উড়ে গিয়েছিলো,
একদিকে যাকে বলে সোনালি দিগন্ত,
অন্যদিকে আমার প্রিয় সাদা মেঘ।

ওই সাদা বকটি জানতো, নিশ্চয়ই জানতো,
অনন্তকাল এবং বিপুল পৃথিবীতে কোথাও নির্দিষ্ট আছে,
এক আধো জাগরিত অসফল মানুষের জন্যে;
একটি সাদা পাখির সাদা মেঘের দিকে উড়ে যাওয়া,
এই দৃশ্যটি নিশ্চই নির্দিষ্ট আছে।

কোনো এক সামান্য সূর্যোদয়ে নদীর তীরে এই রকম,
শুভ্র অনন্তের দিকে একটি নিঃসঙ্গ পাখির যাত্রা–
জানি এতোদিন পরে এই সব কাঁচা তুলির ছবি
তোমাকে পাঠানোর কোনো মানে হয় না।

তবু দ্যাখো আজ পর্যন্ত সূর্যোদয়ের বর্ণালী
সেই একই রকম, গত আঠারো বছরে একদম বদল হলো না,
দশ লক্ষ বছর ধরে নাকি একই রকম চলছে।
এমনকি ওই বকের মতো তুচ্ছ সাদা পাখিটি পর্যন্ত
আরো একটু বেশি সাদা বা আরো একটু কম সাদা হয়নি।

আজ আমার ভালোবাসা গ্রহণ করো, হে দূর বয়সের সুন্দরী,
ওই সাদা বক, ওই সাদা মেঘ, আমার প্রিয় সাদা মেঘ
আবার তোমাকে উপহার দিলাম, আবার আঠারো বছর পরে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তারাপদ রায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x