দু-চার বছর – তারাপদ রায়।

মাঝে মধ্যে দেখা হবে
মাঝে মধ্যে চোখের আড়ালে দু-চার বছর
কিংবা ধরো সেই জীবনানন্দের
জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার ;

এইভাবে ঝরা পাতা, হেমন্তের নরম বাতাস
কিছু বৃষ্টি, কুয়াশা ও জল, কিংবা জলের মতন
চলে যাবে দিন ও সময়, সময় ও ভালোবাসা।
ভালোবাসা? হয়তো বা কোনোদিন তবুও যাবে না,
দু-চার বছর কিংবা তারও পরে হঠাৎ হঠাৎ
দেখা হবে,

ঢেউয়ের শব্দের মতো বুকের ভিতরে
এক স্বচ্ছ করতোয়া অবলীলাক্রমে তার জলে
ভেসে গেছে আমাদের তোমাদের আমার তোমার
কথাবার্তা দিন রাত্রি, তবু আজও দু-চার বছর।

দু-চার বছর বাদে একদিন দেখা হয়ে যাবে,
দু-চার বছর বাদে একদিন দেখা হয়ে যায়…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তারাপদ রায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x