নীল ওড়নার কবিতা – অবশেষ দাস।

ঘড়িতে এখন অতল ভালোবাসার সময়
শরীরের সমস্ত বাতিগুলো অকাতরে জ্বলছে
আমাকে যত্ন করে রাত্রির স্তব্ধতা ,
চাঁপার গন্ধ বেড়ে দাও।
কামিনী ফুলের হাওয়া…

আলোছায়া কথাগুলো নিভিয়ে দিয়েছি।
ঠোঁটের পাপড়ি ধরে বসন্ত ঋতু পার হবো।
ঘড়ির কাঁটার কাছে সমস্ত সঁপে দিয়েছি।

এখন ভরদুপুর নয়, নিরন্ন ঘুপচি ধরে
হেঁটে যাওয়া রাত্রিও নয়।
ঘড়িতে এখন অতল ভালোবাসার সময়।

মহুয়ার ঘ্রাণে ঘ্রাণে শরীর আকাশ হয়ে যায়।
নীল ওড়নার মতো সোঁদা ভালোবাসা
ঘড়ির কাঁটার মতো ধান-বোনা
মাটি ছুঁতে চায়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অবশেষ দাসের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x