চলে যাবার আগে – সুবোধ সরকার।

কলসি কারো সঙ্গে যায়? কলসি খালি করো
জন্মদিনে ‘মিথ্যে বকুল’ কেন যে করি জড়ো?

অস্বীকারও করছি না গো, এখনো ভালবাসি
শরীর থেকে কাঁটা তোলাতে তোমার কাছে আসি।

‘পেছন ফেরো’ , বললে তুমি, ‘দেখি কোথায় কাঁটা?’
কবিতা মানে ক্যান্সারের হাসপাতালে হাঁটা।

লিখতে আমি পারিনি, আমি লিখব শেষ বই
যে বই লিখে সিসিফাসের পাথর তুলবোই।

ভুল করেছি মঞ্চে উঠে, সন্ধ্যা গেলো বৃথা
পুরীষ জলে ভেসে গিয়েছে প্রজ্ঞা পারমিতা।

যে কটা দিন বাঁচবো আমি, লিখতে পারি যেন
এই তো আমি ব্ল্যাকহোলের মধ্যে ভলক্যানো।

কলসি খালি কি করে হলো? ঝরনা দিয়ে ভরো
জন্মদিনে ‘মিথ্যে বকুল’ আবার করি জড়ো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x