একদিন হবে – অমিতাভ দাশগুপ্ত।

আজ নয়। কালও নয়।
একদিন হবে।
সেদিন তুমি বা আমি কেউ থাকব না।
তবু হবে।
সব রক্ত আর জল মিলে মিশে প্রণামের মত
রক্তিম ভোরের দিকে যাবে।
আজ নয়। কালও নয়।
তবু জেনো, একদিন হবে।

তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি
নীল অন্ধকারে
তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী
গোপন প্রহরে।
একাকার হয়ে যাবে ধান আর গান,
সাগরে পাহাড়ে বনে
আলো দিয়ে লেখা হবে মানুষের নাম,
অর্থ পাবে সব ভালোবাসা,
এক হাঁটু জলে ডুবে যাবে না তো একবুক আশা,
আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে
আজ নয়, কালও নয়,
যা চেয়েছি—একদিন হবে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অমিতাভ দাশগুপ্ত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x