কেউ কি এখন – শামসুর রাহমান।

কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?
আমার স্মৃতির ঝোপেঝাড়ে
হরিণ কাঁদে অন্ধকারে,
এখন আমার বুকের ভেতর
শুকনো পাতা, বিষের মতো রাত।

দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি
সাঁকোর কাছাকাছি,
চোখ ফেরাতেই দেখি সাঁকো
এক নিমেষে ভাঙলো অকস্মাৎ।

গৃহে প্রবেশ করবো সুখে?
চৌকাঠে যায় কপাল ঠুকে
বাইরে থাকি নত মুখে,
নেকড়েগুলো দেখায় তীক্ষ্ণ দাঁত।

অপরাহ্নে ভালোবাসা
চক্ষে নিয়ে গহন ভাষা
গান শোনালো সর্বনাশা,
এই কি তবে মোহন অপঘাত?
কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শামসুর রাহমানের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x