ইলশেগুঁড়ি – শ্রীজাত।

মেঘের নীচে লাইন পাতা। ট্রেন চলে না।
সকাল থেকেই দিচ্ছে হাওয়া ইচ্ছেবুড়ি
হাত বাড়িয়ে বর্ষাকালের মিছরি কেনা…
মনখারাপের সাক্ষী কেবল ইলশেগুঁড়ি।

জানলা খোলা, ভিজছে শহর ঝমঝমিয়ে
তোমার খেলা ভাঙার কথা, মেঘ কি জানে?
আজ বাদে কাল পরশু আসছে। নাছোড় বিয়ে।
কাদের যেন ট্রেন চলে যায় আকাশপানে…

আকাশে মা থাকেন তোমার। অনেকদিনই।
খবর পাঠান ভালমন্দ রান্না হলে…
হাত বাড়িয়ে বর্ষাকালের কাবাবচিনি
তুমিই বলো, খুব সহজে পায় সকলে?

যে যায় তাকে যেতে দেওয়াই সবচে’ ভাল।
যে থাকে, তার থাকতে পারাই আসল কথা।
পাখির বাসায় দু’এক কুচি রঙিন পালক…
মানুষই তার নাম রেখেছে বিষণ্ণতা।

মায়ের কথা মনে পড়ছে। ঘা-এর কথা।
মনে পড়ছে শেষ চিঠিটা কেমন কঠিন…
মেহেন্দিরং সন্ধে শোনায় লগ্ন ছ’টা
বর্ষাকালের মারুবেহাগ, সমস্তদিন…

পারলে কাঁদো, কোলবালিশের শরীর ভেজাও
পারলে ভাঙো একটা দুটো কাচের চুড়ি
মেঘের নীচেই লাইন পাতা। আড়ালে যাও
মনখারাপের সাক্ষী থাকুক ইলশেগুঁড়ি…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x