কবিতার খাতা
পঞ্চাশ বছর পরে – সৌমিত্র চট্টোপাধ্যায়।

পঞ্চাশ বছর পরেযখন দুজনের দ্যাখা হয়তখন দ্যাখা হলো বলেএকটা সুভদ্র আনন্দোচ্ছাসপ্রকাশ তো করতেই হয় পঞ্চাশ বছর আগের যে বিচ্ছেদঅন্ধকারে বাদুড় হয়ে ঝুলে ছিলতা বোধ করি কবেইপাখা সাপটে উড়ে চলে গেছে ক্ষোভ নিজেকে ছোবল মেরেবিষে জর্জর করা বন্ধ করেহিমশয়ানে তলিয়ে গেছে…









