আমার কঙ্কাল – অসীম সাহা।

ব্রীজের ওপর দিয়ে হেঁটে যায় আমারই কঙ্কাল!
সুপুষ্টু, স্বাস্থ্যবান ও আদর্শবাদী এই কংকাল স্রোতের গভীরে গিয়ে
চেতনায় ছায়া ফেলে নিমগ্ন সন্ন্যাসীর মতো;
সুন্দরীর মাংসল শরীরও কোনো কাজেই আসে না!

অথচ গভীর রাতে কুয়াশায় ঘুম যায় কলঙ্কিনী চাঁদ।
মধ্যরাতে দিগন্তের পাড় থেকে ভেসে আসে সোনালি সাম্পান।
বিধ্বস্ত স্তনের ভাঁজে জেগে থাকে শতাব্দীর ঘন কালো ছায়া!

বিস্ময়কর সামুদ্রিক এ নাগরদোলা!
ঘূর্ণিপাকের স্রোতে বল্গা হরিণের মতো ছুটে যায় দ্রুতগামী মাছ।
আর্ত তিমির পিঠে বসে থাকে মৎস্যকুমারী।
তাকিয়ে তাকিয়ে দেখে ভূতগ্রস্ত রাত্রির তীব্র অন্ধকার—
আমার আত্মার মদে ডুবে থাকা
চরাচরে ফাঁদ পেতে বসে থাকে হাওয়ার ঝংকার!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অসীম সাহা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x