আমার আমি – সাদাত হোসাইন।

নিজেকে ব্যাখ্যা করতে করতে আমি ক্লান্ত।
তোমাদের কাছে যে আমি, সে মূলত ‘আমি’ নই, অন্য কেউ।
তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, তাকে আমি চিনি না, জানি না।
কখনো দেখা হয় নি, কথা হয় নি তার সাথে।
হাসা হয় নি, কাঁদা হয় নি, দুঃখ-দহন-সুখের গল্প ফাঁদা হয় নি।

অথচ ইচ্ছেমতো আদল দিয়ে তাকেই তোমরা ‘আমি’ বানাও,
ইচ্ছেমতো ভাঙো কিংবা গড়ো।
ইচ্ছে হলে হঠাৎ তাকে ক্ষুদ্র বানাও, হঠাৎ মস্ত বড়।
আর এই আমিটা তুচ্ছ কিংবা মিথ্যে ভীষণ।
যেই ‘আমি’টা লুকিয়ে থাকে আমার ভেতর, তাকে চেনার দায় পড়ে নি কারোর।

তাই যত্ন করে আড়াল রাখি তাকে,
তোমরা ভাবো যে যা খুশি, যে যার মতো।
কিছুই তাতে যায় আসে না আর, আমার এখন একলা পারাবার।
লুকিয়ে থাকুক একার যত গোপন ক্ষত।
এই আমি যার সবটা কেবল একার আমার,
আর কারও নয়, এই কথাটা আমি ছাড়া কে আর জানত!
তোমাদের কাছে আমি এবং সবটা আমার-
ব্যাখ্যা করতে করতে এখন

এই ‘আমি’টা ভীষণ ক্লান্ত, ভীষণ ক্লান্ত!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x