আমার নিজস্ব মুখোশ – আসাদ চৌধুরী।

আমার চুল আঁকতে হ’লে
ব্রাশে একটু শাদা রঙ লাগাতেই হবে,
দৌড়-ঝাঁপ এখন কি মানায়?

ক্রোধ লুকিয়ে অনায়াসে
এটা-সেটা নিয়ে গল্প করতে জানি
হাজার কথার মধ্যেও
গোপন কথাটি ঠিকই তালাবদ্ধ থাকে।

বিরক্তি আর আলসেমি
অমনোযোগ আর উদাসীনতা
এ-সবের সঙ্গে কর্তব্যের টক্কর লাগে,
জয়-পরাজয় আমাকে আর বিচলিত করে না।

সভায় না গিয়ে তাস বা দাবা নিয়ে ব’সে যাই,
অজুহাত হাঁতড়াতে হয় না।
ভাগ্যিস একটা শরীর ছিলো-
খারাপ থাকার সুযোগ তো থেকেই যায়।

আমার একান্ত অন্তরঙ্গ উচ্চারণ
হ’য়ে ওঠে ব্যক্তিগত,
ধমকেও কাজ হয় না।
কেবল মুখোশগুলো আমার দিকে
তাকিয়ে থাকে,
আর আমি অসহায়ের মতো নড়া-চাড়া করি
অনেকগুলো মুখোশ,
আমার নিজস্ব কর্মচঞ্চল মুখোশ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আসাদ চৌধুরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x