সবাই বন্ধু হয় না – সালমান হাবীব।

বন্ধুহীন একাকিত্বের চেয়ে
বন্ধু হয়ে পাশে থাকা মানুষের অবন্ধুর মতো আচরণ
আমাদেরকে কষ্ট দেয় বেশি।
কুয়াশা মাড়ানো শীতের
পায়ে হাঁটা দীর্ঘ পথ মাড়িয়ে গিয়ে দেখি;
যার জন্য পথ মাড়িয়েছি
সে খিল এঁটে বসে আছে অন্য কোথাও!

অধিকাংশ ক্ষেত্রেই- আমরা
যখন যার অভাবে নিঃসঙ্গতায় ভুগি,
সে তখন অন্য কারো কোলাহলে সঙ্গ দেয়!
আমরা যাদেরকে নিয়ে দিনরাত ভাবি
তাদের কাছে আমরা ভাবনার উর্ধ্বে,
যেন সময়ের অপচয়, তারা অন্যকিছুতে ছুটে।

একা থাকতে খারাপ লাগে না,
একাকিত্বের কষ্টও অতটা পোড়ায় না।
যতটা কষ্ট দেয়, যতটা পোড়ায়
বন্ধু ভাবা মানুষের অবন্ধুর মতো আচরণ।
আমরা যাদেরকে বন্ধু ভাবি
তারা আমাদেরকে কিছুই ভাবে না।
আমরা যতটা গুরুত্ব দিই তারা তাদের
সিকিভাগ গুরুত্বেও আমাদেরকে রাখে না।

এই বিষয়টা আমরা অনেক পরে বুঝতে পারি।
আর যখন বুঝি তখন খুব কষ্ট পাই।
যেই কষ্টটা বন্ধুহীন একাকিত্বের কষ্টের চাইতেও বেশি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x