ছুরি – শহীদ কাদরী।

সবকিছুই বিঁধতে জানে ছুরির মতো,শাদা মোরগ চঞ্চুতে তার বিদ্ধ করে শস্যকণাচামড়া ছিঁড়ে সূর্য জ্বলেঈগলগুলোর দারুণ নখে ইঁদুর আসে অনায়াসেপুকুর জুড়ে রূপালি মাছ লাফিয়ে ওঠেবড়শী-গাঁথা কারো কারো বুকের মধ্যেচাঁদের ফলা আমূল ব’সে রক্তপাত যে হঠাৎ ঘটায়আত্মজনের প্রতিশোধের স্পৃহার ধারেকাটামুণ্ডু নৃত্য করেগোধূলিতে যখন তখন হায় আমাদের দুপুর রাঙেরাত্রি রাঙে, আঁধার রাঙেজলও আপন স্রোতের ভেতর লক্ষ কোটি বর্শা […]
তোমাকে অভিবাদন প্রিয়তমা – শহীদ কাদরী।

ভয় নেই আমি এমনব্যবস্থা করবো যাতে সেনাবাহিনীগোলাপের গুচ্ছ কাঁধে নিয়েমার্চপাস্ট করে চলে যাবেএবং স্যালুট করবেকেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবোবন-বাদাড় ডিঙ্গিয়েকাঁটা-তার, ব্যারিকেড পার হয়ে, অনেকরণাঙ্গনের স্মৃতি নিয়েআর্মার্ড- কারগুলো এসে দাঁড়াবেভায়োলিন বোঝাই করেকেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো-বি-৫২ আর মিগ-২১গুলোমাথার ওপর গোঁ-গোঁ করবেভয় নেই, আমি এমন ব্যবস্থা করবোচকোলেট, টফি […]
টাকাগুলো কবে পাবো – শহীদ কাদরী।

টাকাগুলো কবে পাবো? সামনের শীতে?আসন্ন গ্রীস্মে নয়?তবে আর কবে! বৈশাখের ঝড়ের মতোবিরূপ বাতাসে ঝরে পড়ছে অঝোরেমণি মাণিক্যের মতো মূল্যবান চুলগুলো আমার এদিকে-ওদিকে! এখনই মনি-অর্ডার না যদি পাঠাও হে সময়,হে কাল, হে শিল্প,তবেকবে? আর কবে?যখন পড়বে দাঁত, নড়বে দেহের ভিৎ ? দ্যাখো দ্যাখো, মেঘের তালি-মারা নীল শার্ট প’রেফ্রিজিডেয়ার অথবা কোনো রেকর্ড প্লেয়ার ছাড়াখামোকা হুল্লোড় করতে করতে […]
আমার চুম্বনগুলো পৌঁছে দাও – শহীদ কাদরী।

হে নবীনা, এই মধ্য-ম্যানহাটানে বাতাসের ঝাপটায়তোমার হঠাৎ খুলে যাওয়া উদ্দাম চুলআমার বুকের ‘পর আছড়ে পড়লোচিরকালের বাংলার বৈশাখের ঝঞ্ঝার মতন। তোমার জবার মতো চোখে রাঙা শ্রাবণের জলপালতোলা নৌকার মতন বাঁকাচোরা ঢেউয়ে ঢেউয়ে কম্পমানতোমার বিপদগ্রস্ত স্তন।আমি ভাবতে পারি নি কোনোদিন এতো অসাধারণ আগুনপ্রলয় এবং ধ্বংস রয়েছে তোমার চুম্বনগুলিতে। হে নবীনা,আমার তামাটে তিক্ত ওষ্ঠের ও অবয়বের জন্যেযেসব চুম্বন […]