ঘুরে দাঁড়াবার আগে – আরণ্যক বসু।

উল্লাসের সেই কালবেলায়, মনে আছে,
কারা ছিল বাঁ আর ডান পাশে?
আম-আদমির কথা বলার আগে দেখে নিয়েছিলেন কি,
কতটা আত্মগত বিশ্বাস আর বুক ওথলানো ভালোবাসা ছিল?
নাকি, এক স্তব্ধ সন্ধ্যায় হঠাৎ ঘুরে প্রথম দেখলাম
স্টেশান রোডে আপনি ছাড়া কেউ নেই!

সুমো থেকে সাইকেলে ফিরে যাবার আগে ধাতস্থ হতে হয়
তারপর, সাইকেল ফের ভালো লেগে যায়
অথবা হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল
কোনো চেনা দাওয়ায় পুরোনো হারমনিয়াম
ডাকবেই আপনাকে;
সস্তা কাপে বিশল্যকরণী চা, আর, আসুন কমরেড বলে
গভীর ডাক, ফিরিয়ে দেবেই সেই কৌটো ঝাঁকানো গানের দিনগুলোয়
তারপর গান গান আর গান
তারপর, বুকের কপাটখোলা কবিতার দিন ডাকবেই

হেরে যাওয়া কি এত সোজা তার কাছে, তাদের কাছে;
যাদের জানা আছে নিজের কথা, নিজের গান, নিজেদের কবিতা!

ঘুরে দাঁড়াবার আগে আগে একবার দেখে নিন
সাইকেলটা মজবুত কিনা
হাঁটু আজও ধকল নিতে পারে কিনা
তারপরে তো থাকলোই অনর্গল হেঁটে যাওয়ার পথ
অথবা, প্যাডেলের চাপে
আকাশ ভরা সূর্য তারার দিন!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ্যক বসু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x