তুমির মধ‍্যে তুই – আরণ‍্যক বসু।

শিমুল ডালের আড়ালে তুই চাঁদ
হারিয়েছিলি ? আবার এলি ফিরে ?
তুই যে আমার তুমির মধ‍্যে তুই
রূপ ফোটালি ফাগুন-কলজে ছিঁড়ে !

জানিস ? নাকি জানবার নেই ইচ্ছে ?
নির্মোহ নীলদিগন্ত কি তুচ্ছ ,?
আঁচল জানে বুকের ওঠাপড়ায়
অবাক তাকায় শ্বেতকরবীর গুচ্ছ !

বনজোছনা মোমের মতো গলছে
ফাগুন এখন আকাশমণি গাছে
মাথার ওপর ঈশ্বর না থাকুক
নীলাকাশ আর মহাকাশ তো আছে…

দুনিয়া-উজাড় রূপ না দেখাস যদি
আগুন কেন লাগালি মনে-বনে ?
মরে গেলাম ,ভীষণ নিঃস্ব হলাম ;
পলাশ রে, তোর হৃদয়- আমন্ত্রণে !

সারা পৃথিবীর সাড়ে তিন ভাগ তামস
তারই মধ‍্যে বাঁচবার বিন‍্যাসে
তিন পয়সার মধ‍্যবিত্ত যাপন…
কোত্থেকে যে ফুলের গন্ধ আসে !

ভীরু তাকালেই তোর তোর শ‍্যামলিমায়
মুখ লুকোবে উদাসীন নিষ্ঠুর
ঝরাপাতা যেই ঝড়কে ডাকবে– আয় !
লতা-সন্ধ্যার আকুল চেনা সুর…

মহুয়া ঝরা ঘাস বিছানায় শুই
তুই যে আমার তুমির মধ‍্যে তুই !

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ‍্যক বসু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x