দিন আসবেই – শিমুল মুস্তাফা।

আজ আমাদের হোক বা না হোক,
কাল আমাদের হবে।
আমার ভেতর সেই তুমিটা
চিরকালই রবে

আজকের এই তপ্ত দিনে
রিক্ত যদি হয় রে,
আসবে সময় তোমার আমার
ঘুচবে সকল ভয় রে।

শুকনো মাটি তৃষ্ণাতে আজ
শালিখ পাখি জোড়া,
কালকে তো এই মাটি হবে
সোনা রূপায় মোড়া।

আজকের এ দিন হার যদি হয়
হোক না মিছে ক্ষতি,
আকাশ ভরা সূর্য তারা
কাল ছড়াবে জ্যোতি।

আজ আমাদের হোক বা না হোক,
কাল আমাদের হবে।
আমার ভেতর সেই তুমিটা
চিরকালই রবে

পথের ধুলোয় লুটাক যদি
রক্ত-রাঙা ঋন
বুকের ভেতর পুষছি যে আজ
আগুন ঝরা দিন।

শত্রু হাসুক বন্ধু বলুক
ফুরিয়ে গেছে দিন তো,
জানি আবার আসবে সুদিন
শুধে সকল ঋণ তো।

আঁধার কালো মেঘের পরে
আসবে আলো চিরে,
পাখিরা সব ফিরবে দেখো
আপন আপন নীড়ে।

আজ আমাদের না হলে হোক
কাল তো হবে কাম্যের,
বিজয় নিশান উড়িয়ে আকাশ
জয় হবে এই সাম্যের।

দুঃখ নদী পাড়ি দিয়ে
পৌঁছাব ওই তীরে,
উচ্চশিরে দাঁড়াব ঠিক
এই পৃথিবীর ভীড়ে।

ধৈর্য ধরো আসছে দেখো
বজ্র সাধা রবে,
আজ আমাদের হোক বা না হোক,
কাল আমাদের হবে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শিমুল মুস্তাফা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x