যুদ্ধ তোমার নিজের সঙ্গে – রবিশঙ্কর মৈত্রী।

যুদ্ধটা পরের সঙ্গে নয়
যুদ্ধটা অন্য দেশের সঙ্গে নয়
অস্ত্র ধরো নিজের দিকে—
তুমি তো নিজেই একটি কুরুক্ষেত্র
তুমি তো নিজেই মিথ্যার কুয়াশায়
ঢাকা কাঁটাতার ঘেরা মানচিত্র
তুমি তো নিজেই কামনার আগুনে
দগ্ধ শহর
তুমি তে নিজেই ক্রোধের বিস্ফোরণ।
তুমি তো নিজেই
লোভের ট্যাঙ্ক গর্জে ওঠো রাতে
হিংসার ড্রোন ওড়াও অচেতন মনে
বিদ্বেষের ক্ষেপণাস্ত্র ছোড়ো
প্রিয় মুখের দিকে।
তুমি তো নিজেই বধির—
যুদ্ধে সর্বস্ব হারানো মানুষের কান্না
শুনতে পাও না।
তুমি তো নিজেই অন্ধ—
তুমি ধ্বংসের আগুনে পুড়ে যাওয়া
নগর দেখতে পাও না
তুমি তো নিজেই গন্ধঅন্ধ—
পোড়া মানুষের মাংসের গন্ধ পাও না।
তুমি তো নিজেই সাম্রাজ্যবাদী সিংহাসন,
তুমি তো নিজেই নিজের স্বৈরশাসক
নিজের ওপরেই জারি করেছ জরুরি অবস্থা।

তুমি বক্তৃতা দাও শান্তির
ভিতরে ভিতরে তুমি বারুদ মজুদ রাখো;
তুমি কবিতা পড়ো মানবতার,
সুবিধামতো ট্রিগার টিপে দাও।
এবার তুমি নিজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রোহ করো।
নিজের মিথ্যাকে প্রকাশ্যে ফাঁসি দাও
নিজের লোভকে জনসমক্ষে উন্মোচন করো।
নিজের ক্রোধকে শিকল পরাও।

যে হাত বোমা বানায়,
সে হাতই পারে রুটি গড়তে—
কিন্তু তুমি সিদ্ধান্ত নাওনি এখনো
তুমি মানুষ হবে
নাকি চলমান যুদ্ধবিমানই থাকবে।
শুনতে শেখো
দেখতে শেখো।
ঘ্রাণ নিতে শেখো পোড়া সত্যের
যুদ্ধটা পরের সঙ্গে নয়—
যুদ্ধটা নিজের পশুত্বের সঙ্গে।
নিজের ভেতরের দানবকে না হারালে
কোনো বিজয়ই বিজয় নয়।
বিদ্রোহ করো—নিজের বিরুদ্ধে।
পতাকা পোড়াও—অহংকারের।
স্বাধীনতা ঘোষণা করো—
নিজের বিবেকের নামে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রবিশঙ্কর মৈত্রী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x