লুকোনো চিঠি – বীথি চট্টোপাধ্যায়।

আমার চিঠি কখনো তুমি দেখতে পাবে না
যেসব কথা তোমায় লিখি আমার চিঠি না।

আমার চিঠি নিভৃত চিঠি গোপন ক’রে রাখি
চিঠির কথা তেলচিটে সেই হিসেব খাতায় ঢাকি।

সেই চিঠিতে নতুন গান, নতুন কোনো লেখা
মেঘের ওপর কাদের ছবি আঁখির মৃদু রেখা?

মেঘের মধ্যে কত যে মুখ তোমার কবিতায়
মেঘ দেখলে তাইতো আমার শরীর জ্বলে যায়।

মেঘ থেকে সেই ব্যাকুল বাতাস বর্ষা অতঃপর
তখন তুমি কাদম্বরীর প্রেমিক সহচর!

এসব কথা তুমি কখনো শুনেতে চাওনি
এসব আমি ভাবতে পারি তাও ভেবেছ কি?

তুমি ভেবেছো যূথীর মালা, বিদ্যাপতির সুর
তুমি দেখেছো মাধবী রাতে উজ্জয়িনীপুর।

আমায় তুমি চেয়ে দেখোনি ভালোই করেছো
তোমায় লেখা এই চিঠিটি আজও লুকোনো

আরো কবিতা পড়তে ক্লিক করুন। বীথি চট্টোপাধ্যায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x